চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় রাউন্ডে আলকারাজ-মেদভেদেভ-সাবালেঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী অ্যান্ডি মারে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। ছেলেদের এককের তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন টপ ফেভারিট কার্লোস আলকারাজ, দানিল মেদভেদেভ। অন্যদিকে, মেয়েদের এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন আরিনা সাবালেঙ্কা।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে বৃহস্পতিবার সাউথ আফ্রিকার লয়েড হ্যারিসকে ৬-৩, ৬-১ ও ৭-৬ (৭-৪) ব্যবধানে হারান র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলকারাজ। গোটা ম্যাচে ২৯ বার আনফোর্স এরর করার পরও শেষপর্যন্ত জিততে সক্ষম হন স্পেনের তারকা খেলোয়াড়।

বুলগেরিয়ার গ্রেগর দিমিত্রভের কাছে ৬-৩, ৬-৪ ও ৬-১ ব্যবধানে হেরে ইউএস ওপেন থেকে বিদায় নেন অ্যান্ডি মারে। সাবেক এক নম্বর তারকা প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেননি।

লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার ও’কনেলকে প্রথম দুই সেটে ৬-২ ব্যবধানে হারান মেদভেদেভ। তৃতীয় সেটে টাইব্রেকারে ৭-৬তে হারলেও পরেরটিতে ৬-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে পা দেন র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা রুশ তারকা।

ফ্রান্সের গেইল মনফিলসকে ৩-১ সেটে হারিয়ে পরের রাউন্ডে গেছেন র‍্যাঙ্কিংয়ের আটে থাকা রাশিয়ান আন্দ্রে রুবলেভ। ষষ্ঠ বাছাই ইতালির ইয়ান্নিক সিনার স্বদেশী লরেঞ্জো সোনেগোকে ৬-৪, ৬-২ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন।

মেয়েদের এককে প্রত্যাশিত জয় পেয়েছেন বেলারুশের সাবালেঙ্কা। র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা তারকা ব্রিটেনের জোডি বুরেজকে ৬-৩ ও ৬-২ ব্যবধানে উড়িয়ে দেন।

Reneta

আরেক খেলায় রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগকে ৬-৩ ও ৬-১ ব্যবধানে হারান তৃতীয় বাছাই যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভার বিপক্ষে ২-১ সেটে জিতেছেন পঞ্চম বাছাই তিউনিসিয়ার উনস জাবেউর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলকারাজইউএস ওপেনমারেমেদভেদেভলিড স্পোর্টসসাবালেঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT