চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোনালি ঠাকুরের সঙ্গে গাইলেন ফাহিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের সঙ্গে প্রথমবারের মতো গান গাইলেন বাংলাদেশের সংগীতশিল্পী ফাহিম ইসলাম।

গানটির শিরোনাম ‘ছেড়ো না আমায়’। এটির কথা লিখেছেন কলকাতার দেবাংশু সেনগুপ্ত। সুর করেছেন আকাশ সেন। এবং সংগীতায়োজন করেছেন বব।

এরইমধ্যে গানটির ভিডিও তৈরির কাজও হয়ে গেছে। কক্সবাজারের মনোরকম সব লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। ভিডিওতে গায়ক ফাহিমের সঙ্গে রোমান্সে মেতেছেন মডেল পূর্ণিমা বৃষ্টি। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।

গান-ভিডিও নিয়ে ফাহিম বলেন,‘ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের কণ্ঠটি আমার ভালো লাগে। তাই তার সঙ্গে এই দ্বৈত গানটি করা। গানটি রোমান্টিক ঘরানার। ফিল্মি স্টাইলের। ভিডিওটিও সেভাবেই করা হয়েছে। পুরো গান-ভিডিওটি শ্রোতা-দর্শকদের আনন্দ জোগাবে, ভালো অনুভূতি দেবে।’

‘ছেড়ো না আমায়’ প্রযোজনা করেছে ডেডলাইন মিউজিক। আগামী ২০ জানুয়ারি ইউটিউবে প্রতিষ্ঠানটির নিজস্ব চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে।

১৫ বছর ধরে গান করছেন ফাহিম ইসলাম। ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ শিরোনামে আরও ২টি একক অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া প্রায় ১৫টি সিঙ্গেল গান প্রকাশ করেও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাহিমবলিউডভারতমিউজিকমোনালি ঠাকুরসিনেমার গান
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT