চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের সম্পর্ক বন্ধুর মতো: নবীপুত্র ঈসাখিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের তরুণ ব্যাটার হাসান ঈসাখিলের আরেকটি পরিচয় বাবার নামে। যিনি আফগান তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। তবে বিপিএল অভিষেকেই ১৯ বর্ষী ওপেনার বুঝিয়ে দিয়েছেন, নিজের নামে পরিচয় গড়তে সময় খুব বেশি লাগবে না। বাবা-ছেলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে গড়েছেন জুটি, জিতিয়েছেন ম্যাচ। দুজনের সম্পর্কটাও বন্ধুর মতো, জানালেন ঈসাখিল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার টসে জিতে আগে ব্যাটে নামে নোয়াখালী। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ গড়ে পয়েন্ট টেবিলে তলানির দলটি। লক্ষ্য তাড়ায় নেমে ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৩ রান করতে পারে ঢাকা।

নোয়াখালীর বড় সংগ্রহ গড়তে নাবী-ঈসাখিলের চতুর্থ উইকেট জুটিতে আসে ৩০ বলে ৫৩ রান। যদিও একটা আক্ষেপ সঙ্গী হয়েছে তাদের। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে আউট হয়েছেন ঈসাখিল। ১৮তম ওভারের শেষ বলে নবী যখন আউট হন, তখন ৯২ রানে অপরাজিত ছিলেন। বাবা আউট হওয়ার ৫ বল পর আউট হয়ে যান হাসানও।

Banglabid

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ঈসাখিল। জানান, বাবা তার আদর্শ হলেও অনুকরণ করেন না। ঈসাখিল বলেছেন, ‘আদর্শ আমার বাবা। তবে বাবার মতো খেলার চেষ্টা করিনি, অনুকরণ করিনি। বন্ধুরা বলে তুমি বাবাকে অনুকরণ করছ। তবে এটা স্বাভাবিকভাবেই চলে আসে। আমাদের সম্পর্কটা বন্ধুর মতো। আমরা ক্রিকেট নিয়ে সবই আলোচনা করি।’

বাবা অলরাউন্ডার, ঈসাখিল কেন সেদিকে ঝুঁকলেন না? বলেছেন, ‘বল করতে পছন্দ করি না। আমার ফোকাস ব্যাটিংয়ের দিকেই। দুই আড়াই ঘণ্টা ব্যাট করে যেতে পারব। আমরা বিপিএলে ভালো ভালো স্মৃতি তৈরি করছি। বাড়িতে অনুশীলনেও আমাকে সহায়তা করেন, আমিও তাকে করি।’

‘হ্যাঁ, আগে এভাবে কখনও সংবাদমাধ্যমে কথা বলতে আসিনি। মনোযোগ রেখেছিলাম ক্রিকেট আর ক্যারিয়ারেই। কোন সাক্ষাৎকার দিতাম না। এটাই আমার স্বপ্ন, বাবার সঙ্গে জাতীয় দলে খেলারও আশা আছে। এজন্য কঠোর পরিশ্রম করছি, ঘরোয়া ক্রিকেটে ভালো করার চেষ্টা করছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈসাখিলঢাকানোয়াখালীবিপিএল ২০২৫মোহাম্মদ নবীলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি’র রাজনীতিতে তারেক রহমান

পরবর্তী

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বের হওয়ায় বাংলাদেশের কেমন ক্ষতি হবে

পরবর্তী

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বের হওয়ায় বাংলাদেশের কেমন ক্ষতি হবে

তরুণদের জন্য বিপিএল আদর্শ মঞ্চ: নবী

সর্বশেষ

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

বৈধ পণ্যের আড়ালে ৭৫৩ কোটি টাকার মাদক, দায় কার?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কঠোর নিরাপত্তায় কারাগার থেকে হাসপাতালে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT