চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে জেতানো মদ্রিচকে ‘বেঞ্চে বসিয়ে রাখা কঠিন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় সেভিয়ার বিপক্ষে দুর্দান্ত এক গোলে রিয়াল মাদ্রিদকে জয় এনে দিয়েছেন লুকা মদ্রিচ। ৩৮ বর্ষী হয়েও যে তিনি ফুরিয়ে যাননি, সেটিরই ছাপ রাখলেন ক্রোয়েশিয়ান তারকা। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তিও বলেছেন একই কথা। মদ্রিচকে বেঞ্চে বসিয়ে রাখা বেশ কঠিনই মনে করেন ইতালিয়ান কোচ।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে প্রতিপক্ষের সঙ্গে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে আছে আনচেলত্তির দল।

সুদীর্ঘ ক্যারিয়ারে এরকম গোলা ছুড়ে অনেকবারই ব্যবধান গড়ে দিয়েছেন মদ্রিচ। ঘরের মাঠে তা আরও একবার করে দেখালেন। ৭৫ মিনিটে নাচোর বদলি হিসেবে মাঠে নেমেই করেন বাজিমাত।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘লুকার জয়সূচক গোলটির জন্য আজ আমরা উদযাপন করেছি। কারণ এই গোলই আমাদের তিন পয়েন্ট এনে দিয়েছে। সে এখনও সজীব এবং সেটি মাঠেও ধারণ করেছে। দেখিয়ে দিয়েছে, তাকে বেঞ্চে রাখা কতটা কঠিন।

যেভাবে গোলটা করল আর অনুশীলনের প্রতিটি সেশন যেভাবে শেষ করে থাকে, তা পুরো দলের জন্য উদাহরণ সৃষ্টি করে। তার মতো একজন খেলোয়াড়কে বেঞ্চে রেখে দেয়া খুবই কঠিন।’

রিয়াল ম্যাচে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি। পুরো ম্যাচে ৬টি শট লক্ষ্যে রাখতে পেরেছে। এরই একটিতে ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে মদ্রিচের বিদ্যুৎ গতির এক শটে এগিয়ে যায় রিয়াল। প্রতিপক্ষের গোলরক্ষক কিছু বুঝে উঠার আগেই বল জালে জড়ায়।

Reneta

এই জয়ে লা লিগায় টানা ২০ ম্যাচে অপরাজিত থাকল রিয়াল। তাতে বার্সেলোনার সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান ধরে রাখল লস ব্লাঙ্কোসরা। ২৬ ম্যাচে দলটির পয়েন্ট ৬৫, বার্সেলোনার ৫৭। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে জিরোনা রয়েছে তিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিমদ্রিচরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT