চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্ল্যাট থেকে মডেল তাসনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৪
অপরাধ, বিনোদন
A A
বাংলাদেশের একজন মডেল তাসনিয়া, ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় মৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে রহস্যজনক মৃত্যু হয়েছে মডেল তানজিম তাসনিয়ার। এদিন রাজধানী ধানমন্ডির একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

পরে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী।

জান্নাতুল ফেরদৌসী চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার ভোর রাত আনুমানিক চারটার দিকে ঘটনা ঘটে। ধানমন্ডির ৯/এ-তে একটি ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। পাশের ফ্ল্যাটে পরিবারের সদস্যরা থাকতেন। তারা ভোরে তাসনিয়ার শয়নকক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা থানা থেকে ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে লাশ পাই। পরে সেখানে লাশের সুরতহাল করি। লাশের গলায় দাগ ছিল। পরে চিকিৎসকরা ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। পরিবার লাশ গ্রহণ করে নিজ জেলা লক্ষ্মীপুরে দাফন করে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, শুক্রবার (৫ জানুয়ারি) পুলিশ মডেল তাসনিয়ার লাশটি ঢামেক মর্গে নিয়ে আসে। পরে ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম শনিবার সন্ধ্যায় জানান, কী কারণে এমন মৃত্যু সেটা এখনও নিশ্চিত হতে পারেনি। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনা তদন্ত করে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে নিয়মিত মামলা হবে।

Reneta

পুলিশ সূত্রে জানা গেছে, তাসনিয়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেন।

 

ঢাকা/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাঝুলন্ত মরদেহতানজিম তাসনিয়াতাসনিয়াপুলিশফাঁসমডেলরহস্যজনক মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন? জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT