চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থুতু কাণ্ডে সুয়ারেজের মেজর লিগে আরো তিন ম্যাচের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

লিগস কাপ ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের এক স্টাফের দিকে থুতু নিক্ষেপে আসরটি থেকে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। লিগস কাপ আয়োজক কমিটির নিষেধাজ্ঞার পর মেজর লিগ সকারেও তিন ম্যাচ খেলতে পারবেন না সুয়ারেজ। নতুন শাস্তিতে নয় ম্যাচের নিষেধাজ্ঞায় পড়লেন উরুগুইয়ান তারকা। এর আগেও বিতর্কিত কর্মকান্ডে লিভারপুল,আয়াক্স ও উরুগুয়েতেও নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি।

যদিও সেদিনের থুতু নিক্ষেপ ও ম্যাচের অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে সার্জিও বুসকেটস পান দুই ম্যাচের নিষেধাজ্ঞা। টমাস এভিলেসকেও দেয়া হয় তিন ম্যাচের নিষেধাজ্ঞা। সিয়াটল সাউন্ডার্সের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্টকে দেয়া হয় পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা।

লিগস কাপ শাস্তি বহাল করে জানিয়েছিল, এই ঘটনায় আলাদা করে সিদ্ধান্ত নিতে পারবে মেজর লিগ সকার কর্তৃপক্ষও। শেষ পর্যন্ত তাই হলো। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ লিগের আয়োজকরা সুয়ারেজের নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দিলেন।

মিয়ামি একটি বিবৃতিতে বলেছিল, ‘লিগস কাপ ফাইনালের পর যে ঘটনাগুলো ঘটেছে তা আমাদের খেলাধুলার মূল্যবোধের প্রতিফলন নয়। মাঠের ভেতরে ও বাইরে আমরা সর্বোচ্চ মানের স্পোর্টসম্যানশিপ ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা লিগস কাপ ও এমএলএস কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যেন পরিস্থিতি সঠিকভাবে সমাধান হয়। আমাদের ভক্ত ও সমর্থকদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ।’

সুয়ারেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘এটা ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার এক মুহূর্ত, যেখানে ম্যাচ শেষে এমন কিছু ঘটে গেছে যা কখনই হওয়া উচিত নয়। তবে আমার প্রতিক্রিয়ার কোনো অজুহাত নেই। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত।’

১৪ সেপ্টেম্বর শার্লট এফসির বিপক্ষে ম্যাচ থেকে কার্যকর হবে সুয়ারেজের তিন ম্যাচের নতুন নিষেধাজ্ঞা। মিয়ামিকে এরপর সিয়াটলের বিপক্ষে ১৭ সেপ্টেম্বর ও ২০ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষেও সুয়ারেজকে ছাড়াই খেলতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার মিয়ামিমেজর লিগ সকারলিগস কাপলিড স্পোর্টসলুইস সুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT