চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন’

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে মিথিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ন ১৭, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

‘মিস ইউনিভার্স ২০২৫’-এ বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা শুরু থেকেই আলোচনায়। ‘পিপলস চয়েস’ বিভাগে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে উঠে তিনি প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করেছিলেন। বিশ্বব্যাপী ১২১ দেশের প্রতিযোগীর ভিড়ে বাংলাদেশকে সামনে তুলে ধরতে তার লড়াই নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল তুমুল ক্যাম্পেইনও।

কিন্তু গত কয়েক দিনে পরিস্থিতি কিছুটা বদলেছে! প্রতিযোগিতার বিচ বডি বা বিকিনি রাউন্ডে অংশ নেওয়ার পর একাংশের সমালোচনার মুখে পড়েন মিথিলা। একই সঙ্গে ভোটেও পিছিয়ে পড়তে থাকেন তিনি। এ অবস্থায় নানান বিতর্ক ঠেলে আবারও জনগণের প্রতি সরাসরি আবেদন জানিয়েছেন বাংলাদেশের এই প্রতিনিধি।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আবেগঘন পোস্টে মিথিলা লেখেন,‘পিপলস চয়েস’-এ আর মাত্র কিছু ভোট হলেই বাংলাদেশ আবারও প্রথমে উঠে আসবে। তাই সবাই এখন সবকিছু ভুলে প্লিজ বাংলাদেশকে এগিয়ে নিন। ১৯ তারিখের পর যা ইচ্ছা তা নিয়ে মন্তব্য করবেন- কিন্তু এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন। আমরা চাই না আমাদের দেশ পিছিয়ে পড়ুক “

তিনি আরও যোগ করেন,“যারা আমাদের দেশ নিয়ে হাসি–তামাশা করে, আমরা তাদের উচিৎ জবাব দিতে চাই। দেখিয়ে দিতে চাই বাংলাদেশের পাওয়ার। যদি আপনারা পাশে না থাকতেন, বাংলাদেশ কখনো এত ভোট পেত না।”

ফিলিপাইনের প্রতিযোগীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগের কথাও এসময় বলেন মিথিলা। তিনি দাবি করেন, ‘পিপলস চয়েস’ বিভাগে তার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা মিস ফিলিপাইনস ভোট কিনে ভোট বাড়াচ্ছেন।

নিজের পোস্টে মিথিলা লিখেন,“ফিলিপাইনের এখন আমাদের সাথে প্রতিযোগিতা করতে তাদেরকে ভোট কিনে ভোট দিতে হচ্ছে। এটাই আমাদের জনগণের পাওয়ার। তাই শেষ দিকে এসে হেরে যাবেন না প্লিজ, এখন সবাই একটু বেশি বেশি করে ভোট দিন।”

Reneta

১৯ নভেম্বর পর্যন্ত ভোট চলবে। মিথিলা এসময় বলেন,“পিপলস চয়েস-এ আর মাত্র কিছু ভোট হলেই বাংলাদেশ আবারও ফার্স্ট পজিশনে চলে আসবে।”

ভোট দিতে চাইলে মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে “গেট ভোট” অপশনে ক্লিক করতে হবে। তারপর ‘পিপলস চয়েস’ সেকশনসহ বেশ কয়েকটি বিভাগে গিয়ে তানজিয়া জামান মিথিলা-কে নির্বাচন করা যাবে। প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে অতিরিক্ত ভোট দেওয়ার সুযোগও রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তানজিয়া জামান মিথিলাবাংলাদেশভোট ফর মিথিলামডেলমিস ইউনিভার্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT