চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছোটরাও বড় হয়ে গেল’, মেয়ের আঁকা ছবি নিয়ে মিথিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৪
বাংলাদেশ, বিনোদন
A A
মেয়ের আঁকা ছবি নিয়ে মিথিলা, ছোটরাও বড় হয়ে গেল. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়েছেন আগেই। এমনকি ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’ এর ব্যানারে বৃহস্পতিবার সকালে রাস্তায় নেমে প্রতিবাদও জানিয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এবার অন্যভাবে প্রতিবাদে সামিল হলেন তিনি।

চলমান আন্দোলন ঘিরে ছাত্রদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক নির্মমতার কথা কারো অজানা নয়। সেই পরিস্থিতির একটি আঁকা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী মিথিলা। তিনি জানিয়েছেন, কাঁচা হাতের ছবিটি তার মেয়ে আইরার আঁকা!

শুধু মিথিলা নন, এরআগে সৃজিত মুখার্জীও এই ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন। যেখানে অনেকেই মন্তব্য করে জানিয়েছেন, ছোট হলেও আইরা সত্যি সত্যি সময়ের প্রতিচ্ছবিই আঁকতে পেরেছেন!

Banglabid

মূলত ছাত্রদের উপর আইনশৃঙ্খলাবাহিনীর গুলিকাণ্ডের চিত্র এঁকেছেন আইরা। আঁকা ছবিতে দেখা যায়, রক্তমাখা শরীরে বেদিতে পড়ে আছে কিছু মরদেহ। পাশেই প্ল্যাকার্ড হাতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল। যাদের প্ল্যাকার্ডে লেখা ‘উই ওয়ান্ট ফ্রিডম’ এবং ‘উই ওয়ান্ট জাস্টিস’ সম্বলিত স্লোগান। যাদের দিকে আবার বন্দুক তাক করে আছে পুলিশ! ছবির ওপরে আবার বাংলায় লেখা ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আইরার আঁকা এই ছবিটি বেশ প্রশংসাও কুড়াচ্ছে। ছবিটি শেয়ার করে মিথিলা লিখেছেন,“আমার মেয়ের আঁকা ছবি। ছোটরাও বড় হয়ে গেলো। এবার বড়দের একটু সুমতি হোক।”

বৃহস্পতিবার রাতে সৃজিত আইরার আঁকা ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘সম্ভবত আমার ছোট্ট রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি।’ আইরাকে নিয়ে গর্বিত হওয়ার পাশাপাশি এসময় সৃজিত জানান,মেয়েকে নিয়ে তিনি যতটা গর্বিত, আইরার মা রাফিয়াত রশিদ মিথিলা ও বাবা তাহসান খানের জন্যও ততটাই গর্বিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইরাছাত্র আন্দোলনতাহসানমিথিলালিড বিনোদনসৃজিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখনো স্বাভাবিক হয়নি রাজধানীর বাজার

পরবর্তী

ইন্টারনেট ব্যাহত হওয়ার দায়ভার কাঁধে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

পরবর্তী
পলক সাংবাদিকদের সামনে ক্ষমা চাচ্ছেন, পেছনে ছবি ও সংবাদ শিরোনাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেট ব্যাহত হওয়ার দায়ভার কাঁধে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

পুলিশের সামনেই আওয়ামী লীগের সমর্থকদের গণমিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমিছিলে পুলিশের সামনেই আওয়ামী লীগের হামলা

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT