চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসার জন্য কলকতায় গিয়ে নিখোঁজ এমপি আনার, সন্ধান পেতে ডিবিতে তার মেয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ অপরাহ্ণ ১৯, মে ২০২৪
অপরাধ
A A
নিখোঁজ এমপি আনারের মেয়ে ডিবি কার্যালয়ে, সংবাদ সম্মেলনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসার জন্য ভারতের কলকাতা গিয়ে নিখোঁজ রয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গত তিন দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।  সন্ধান পেতে রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

রাতে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

ডরিন বলেন, তিন দিন ধরে আমার বাবাকে ফোনে পাচ্ছি না। তার মোবাইল ফোনটি মাঝে মাঝে খোলা পাই আবার মাঝে মাঝে বন্ধ পাই। পরে এই বিষয়ে আমি ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানিয়েছেন বিষয়টি তিনি দেখছেন। এজন্য রোববার আমি তার কার্যালয়ে আসি। তিনি আমাদের সহযোগিতা করছেন।

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাবার কানে বড় রকমের সমস্যা আছে। তার একটি কান বন্ধ থাকে। এই জন্য তিনি নিয়মিত ভারতে চিকিৎসার করাতে আসা যাওয়া করেন।

ডরিন আরও বলেন, এজন্য গত ১১ মে তিন দিনের জন্য ভারতের কলকাতায় যান তার বাবা । তিনি প্রথমে কলকাতায় গিয়ে সেখানে এক আত্মীয়ের বাসায় উঠেন। ওই বাসায় রাত কাটিয়ে পরের দিন তিনি কাজে বের হন। এরপর থেকে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। আমাদের ওই আত্মীয় বিষয়টি জানানোর পর থেকে আমরা বাবার সঙ্গে ফোনে যোগাযোগের অনেকবার চেষ্টা করেছি। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাচ্ছি আবার খোলাও পাচ্ছি। কিন্তু ফোন করলে কেউ ধরছে না। এই বিষয়গুলো আমি ডিবি প্রধানকে জানিয়েছি। তবে আমরা আপাতত এরকম কোন সন্দেহ করছি না যে বাবা ভারতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন।

ভারতে কোন ধরনের ব্যবসায়িক লেনদেন ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এরকম কিছু নেই।

Reneta

আনোয়ারুল আজিম আনারের পরিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ আমরা যোগাযোগ করেছি। প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন: তিনি কলকাতায় গেছেন এসে পড়বেন। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। ভারতের আইন-শৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি আনোয়ারুল আজিমডিবি কার্যালয়মুমতারিন ফেরদৌস ডরিন
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT