অপরাধ

গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ডিবি কার্যালয়ে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ডিবি কার্যালয়ে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ডিবি কার্যালয়ে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে (অব.) বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম।

তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জসহ কয়েকটি মামলা রয়েছে।

এর মধ্যে যেকোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে জানান নাসিরুল ইসলাম। বিকালে তাকে আদালতে নেয়া হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

বিষয়:এবিএম খায়রুল হক ডিবি কার্যালয় সাবেক প্রধান বিচারপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…