চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোল্যান্ডে খুব সম্ভব রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি: বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্রের বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পোল্যান্ডে খুব সম্ভব রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি ।

ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে মঙ্গলবার এক ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত হওয়ার কয়েকঘণ্টার মধ্যে বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে বুধবার জি-২০ ও ন্যাটো মিত্রদের সাথে জরুরি বৈঠক করেন।

জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠকের পর সাংবাদিকদের বাইডেন বলেন, বিস্ফোরণ নিয়ে তদন্তে সহায়তা করতে আমরা সম্মত হয়েছি। আসলে কি ঘটেছে সে বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। এরপরই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নেবো।

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য তা বলছে না। খুব সম্ভব এটি রাশিয়া থেকে ছোড়া হয় নি। তবে আমরা দেখছি।

এদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বুধবার সাংবাদিকদের বলেছেন, কে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার সুস্পষ্ট প্রমান এ মুহূর্তে আমাদের কাছে নেই। তদন্ত চলছে। খুব সম্ভব এটি রাশিয়ার তৈরি।

এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি বলে জানিয়েছিল। একারণে অবিলম্বে বিস্তারিত ব্যাখার জন্যে ওয়ারশতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছিল।

ট্যাগ: ক্ষেপণাস্ত্ররাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘চলচ্চিত্র সংসদ আন্দোলনে মাহবুব জামিল অক্ষয় একটি নাম’

পরবর্তী

রাশিয়া-ইউক্রেনকে যুদ্ধবিরতির কথা বললেন ফিফা সভাপতি

পরবর্তী
ফিফা সভাপতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেনকে যুদ্ধবিরতির কথা বললেন ফিফা সভাপতি

কুড়া পক্ষীর শূন্যে উড়া: দীর্ঘ হৃদয়গ্রাহী ও বাস্তব গল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়া পক্ষীর শূন্যে উড়া: দীর্ঘ হৃদয়গ্রাহী ও বাস্তব গল্পের ছবি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT