রাজনীতি

নুরকে দেখতে ঢাকা মেডিকেলে গেছেন মির্জা ফখরুল

মির্জা ফখরুল ঢাকা মেডিকেলে নুরের খোঁজ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর রমনা এলাকায় সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি ঢামেকে যান এবং নুরুল হকের চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ একাধিক নেতাকর্মী আহত হন।

আহত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে তাকে আইসিইউতে রাখা হলেও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে কেবিনে স্থানান্তর করা হয়।

বিষয়:গণঅধিকার পরিষদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নুরুল হক নুর বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…