চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফখরুল-আব্বাসের জামিন বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১০:০৩ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আদালত
A A

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর আগে চেম্বার আদালতে দেয়া আদেশ ভ্যাকেট  করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ রোববার এই আদেশ দেন। সেই সাথে সর্বোচ্চ আদালত হাইকোর্টকে ফখরুল আব্বাসের জামিন প্রশ্নে জারি করা রুলটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।  আর রাষ্ট্র পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আজকের এই আদেশর ফলে বিএনপির এই দুই নেতার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

Banglabid

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। সংঘর্ষের ঘটনায় পল্টন, মতিঝিল ও শাহজাহানপুর থানায় একটি করে আর রমনা থানায় দুটি মামলা করা হয়।

এরপর গত ৮ ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে তাদের বাসা থেকে প্রথমে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে পল্টন থানায় ৮ ডিসেম্বর করা মামলায় উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার দেখিয়ে ৯ ডিসেম্বর কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে চার বার নিম্ন আদালতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন আবেদন নামঞ্জুর হয়। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে গত মঙ্গলবার বিএনপির এই দুই নেতাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ। সেই সাথে এদের কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও জারি করেন হাইকোর্ট। তবে হাইকোর্টের দেয়া সে জামিন স্থগিত চেয়ে বুধবার রাষ্ট্রপক্ষ আবেদন করলে বিষয়টি আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে রোববার শুনানির জন্য নির্ধারণ করেন চেম্বার আদালতের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। সে পর্যন্ত বিএনপির দুই নেতার জামিন নামা (বেইল বন্ড) দাখিল না করতে নির্দেশ দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা আব্বাসমির্জা ফখরুলসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT