১৫ হাজার নিম্নআয়ের মানুষের কাছ থেকে কয়েকশ’ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে অগ্রগামী সমিতি নামের এক ভূয়া প্রতিষ্ঠান। গরীব মানুষদের প্রলোভন দেখিয়ে ২০০২ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসছিলো তারা। নি:স্ব হয়ে সরকারের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে ভূক্তভোগীরা। সমিতির মালিককে খুঁজে বের করে জমানো অর্থ ফেরত চান তারা।






