চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে বৃষ্টি, ভেসে যেতে পারে তৃতীয় দিনের বাকি খেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১০, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টির কারণে বন্ধ আছে মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা। ঝিরিঝিরি বৃষ্টি দেখে নির্ধারিত সময়ের আগেই চা পানের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। তবে শুরুতে ঝিরিঝিরি বৃষ্টি থাকলেও এখন সেটা বাড়তে শুরু করেছে। সঙ্গে সঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। আছে বিদ্যুৎ চমক এবং ব্জ্রপাতও। টানা এমন বৃষ্টি চললে দিনের বাকি অংশের খেলা আর নাও গড়াতে পারে মাঠে।

রোববার মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুর দিকটা ছিল বেশ আলো ঝলমলে। কিন্তু দুপুর দেড়টার পর থেকেই কালো মেঘে আকাশ অন্ধকার হয়ে উঠতে শুরু করে। এসময় স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলোও জ্বালিয়ে দেয়া হয়। কিন্তু খানিক পরেও ফেরত আসে রোদ। তবে সোয়া দুইটার দিকে বৃষ্টি নামতে শুরু করে।

পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রেজওয়ান তাইজুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরার সময় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। বিলম্ব না করে সঙ্গে সঙ্গে চা বিরতিতে যান আম্পায়াররা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিকেল পাঁচটা পর্যন্ত থেমে থেমে চলতে পারে বৃষ্টি। বৃষ্টির গতিবিধিও সেদিকেই ইঙ্গিত করছে। এমনটা হলে আজকে দিনের খেলা আর মাঠে নাও গড়াতে পারে।

বৃষ্টি নামার আগে পাকিস্তানের সংগ্রহ ৮৯.৪ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান। এখনও ৬৪ রানে পিছিয়ে সফরকারীরা। ৫৫ রানে অপরাজিত আছেন সালমান আগা। তাকে সঙ্গ দিতে নামার কথা শাহিন শাহ আফ্রিদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্টপাকিস্তানবাংলাদেশমিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT