ক্রিকেট

পাকিস্তান সফরে ছিটকে গেলেন সৌম্য, ডাক পেলেন মিরাজ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে, ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের স্কোয়াডে ছিলেন সৌম্য সরকার। অনুশীলনে পিঠে চোট পান। আমিরাতে কোন ম্যাচ খেলা হয়নি তার। পাকিস্তান সফর থেকে ছিটকেই গেলেন বাঁহাতি তারকা। পরিবর্তে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান সৌম্যর চোটের বিষয়ে বলেছেন, ‘চিকিৎসাগত মূল্যায়নের পর সৌম্যর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। চোট থেকে পুনর্বাসন করতে আরও ১০-১২ দিন সময় প্রয়োজন। আগামী সপ্তাহে পাকিস্তানে গড়াতে চলা তিন ম্যাচের সিরিজে তিনি থাকছেন না।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেশটিতে আছেন মেহেদী হাসান মিরাজ। পিএসএল শেষে লাহোরে জাতীয় দলের সাথে যোগ দেবেন ২৭ বর্ষী অলরাউন্ডার।

বিষয়:পাকিস্তান বিসিবি মেহেদী হাসান মিরাজ সৌম্য সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…