চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্ত থেকো বন্ধু, মোস্তাফিজকে লিখলেন মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, হাসিমুখে একসাথে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলেও কমেছে দুশ্চিন্তা। স্বস্তির খবর মিলেছে সিটি স্ক্যান রিপোর্টে। সেলাই শেষে ফিজ রয়েছেন ইম্পেরিয়াল হাসপাতালে। সেখানে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে। চোটে পড়া টাইগার পেসারের জন্য দোয়া চেয়েছেন জাতীয় দল সতীর্থ মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।

ফেসবুকে করা পোস্টে সবাইকে ফিজের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন চলতি বিপিএলে বরিশালের হয়ে খেলা মুশফিক। বলেছেন, ‘ফিজের জন্য দোয়া করতে সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন এবং আমাদের ফিজকে দ্রুত সুস্থতা দান করুন।’

মোস্তাফিজকে শক্ত থাকতে বলেছেন মিরাজ, ‘অনুশীলনের সময় কঠিন আঘাত পাওয়া মোস্তাফিজের জন্য দোয়া ও শুভ কামনা। শক্ত থেকো বন্ধু। আমরা সবাই তোমার দ্রুত ফিরে আসার জন্য অপেক্ষা করছি। দয়া করে সবাই তাকে দোয়ায় রাখবেন।’

এরআগে রোববার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে অনুশীলনের সময় বলের আঘাতে মাথা ফাটে মোস্তাফিজের। রক্তাক্ত তারকাকে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় হাসপাতালে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ ম্যাচ নেই। বিরতির দিন সাগরিকায় অনুশীলনে আসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। বল করে রানআপ নিতে ফিরছিলেন ফিজ। এ সময় কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাক পড়ে মোস্তাফিজের। কোচের দিকে যাওয়ার সময় ম্যাথু ফোর্ডের ব্যাটের জোরাল শটে আসা বল ফিজের মাথার বাঁ-দিকে আঘাত করে। আঘাতে তার মাথা ফেটে অনেক রক্ত ঝরে।

দৌড়ে ফিজিও এসে আঘাতের স্থানে বরফ লাগিয়ে দেন। প্রাথমিক চিকিৎসা দিতে দিতেই চলে আসে অ্যাম্বুলেন্স। স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Reneta

বলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে শুধুমাত্র মাথার বাহ্যিক অংশে। একটু ক্ষত হওয়ায় সেখান দিয়ে রক্ত ঝরেছে। তবে মাথার ভেতরের অংশে বা মস্তিষ্কে কোনোরকম প্রভাব পড়েনি ফিজের। টিম ফিজিও জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানিয়েছে, ‘সিটি স্ক্যান করার পর আমরা সন্তুষ্ট যে তার শুধুমাত্র বাহ্যিক আঘাত ছিল, কোনো ইন্ট্রা-ক্র্যানিয়াল রক্তপাত ছিল না।’

আঘাতের স্থানে সেলাই দেয়া হয়েছে, জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ইম্পেরিয়াল হাসপাতালে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে ফিজকে টিম হোটেলে নেয়া হবে। আপাতত শঙ্কামুক্ত আছেন মোস্তাফিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সবিপিএল-২০২৪মিরাজমুশফিকমোস্তাফিজম্যাথু ফোর্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সৌদি সফর ‘উপযুক্ত সময়ে’, দক্ষ কর্মী নিতে আগ্রহ রিয়াদের

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT