চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ম্যাচেই ৫০ ওভার খেলতে না পারায় ‘চিন্তিত’ মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ মাঠে প্রস্তুত, ক্যাপ ও গ্লাভস হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরজ হারের পর ওয়ানডেতেও ভালো করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। কোনো ম্যাচেই পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি মিরাজ বাহিনী, এমনকি যেটি জিতেছে সেটাতেও অলআউট হতে হয়েছে ৭ বল হাতে রেখে। এ নিয়ে বেশ হতাশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৩৯.৪ ওভারে ১৮৬ রানে অলআউট হয় বাংলাদেশ। তাতে ৯৯ রানে হেরে প্রথমবার লঙ্কানদের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না লাল-সবুজদের।

পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারার সঙ্গে বড় জুটিও দেখা যায়নি সিরিজজুড়ে। ক্রিজে থিতু হয়েও খামখেয়ালি শটে ব্যাটাররা উইকেট দিয়ে এসেছেন। তৃতীয় ওয়ানডেতে হারের কারণ হিসেবে জুটি গড়তে না পারাকেই দায় দিয়েছেন অধিনায়ক মিরাজ।

Banglabid

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে ২৭ বর্ষী মিরাজ বলেছেন, ‘৫০ ওভার ব্যাট করতে না পারা অবশ্যই চিন্তার ব্যাপার। আমি মনে করি যে সঠিক ভাবে ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হত। এটা নিয়ে কথা বলেছি আমরা। মিডল ওভারে যারা খেলে তাদের দায়িত্বটা অনেক বেশি। আমি নিজেও অনেক বল খেলতে পারিনি। এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। সামনে অনেক খেলা আছে। যেহেতু আমি এই সিরিজে দায়িত্ব পেলাম। কোথায় উন্নতি করা দরকার, কোচের সঙ্গে কথা বলে সেগুলো ঠিক করার চেষ্টা করব।’

‘আমরা যারা সেট হচ্ছি তারা ফের আউট হয়ে যাচ্ছি। খেলাটা মোমেন্টামের ব্যাপার। যে মোমেন্টাম নিচ্ছে সেই আউট হয়ে যাচ্ছে। আমি, হৃদয় কিন্তু প্রায় মোমেন্টাম ধরে ফেলেছিলাম। আমার আউটের পর তারা (শ্রীলঙ্কা) মোমেন্টাম পেয়েছে। দুই পার্টনারের স্ট্রাইক রোটেট করে কীভাবে লো রিস্ক খেলা যায়। হাই রিস্ক খেললে আউট হওয়ার চান্স থাকবে। এই জায়গাতে আমাদের কাজ করা দরকার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে সিরিজবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্প-নেতানিয়াহুর আবারও বৈঠক, ২৪ ঘণ্টায় ৯৫ ফিলিস্তিনি হত্যা

পরবর্তী

এসএসসির ফল প্রকাশের চূড়ান্ত সময়সূচি ঘোষণা, যেভাবে জানা যাবে

পরবর্তী
শিক্ষার্থীরা মোবাইল ফোনে গেম খেলছে বা চ্যাট করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসির ফল প্রকাশের চূড়ান্ত সময়সূচি ঘোষণা, যেভাবে জানা যাবে

ফোনের স্ক্রিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের আইকন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ২ হাজারেরও বেশি এক্স-অ্যাকাউন্ট ব্লক

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT