জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে অলরাউন্ডাদের সারিতে দুইয়ে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। তবে সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে ঘোষিত দলে নেই ডানহাতি তারকা। এ বিষয়ে দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বললেন, খুব তাড়াতাড়ি হয়তো দলে আসতে পারবে মিরাজ।
মিরাজের বাদ পড়া প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘মিরাজ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। সে যদি খেলতে পারত আমাদের জন্য ভালো হতো। সে বিপিএলে ভালো পারফর্ম করেছে। দলের কিছু কিছু সমন্বয়ের কারণে কিন্তু আপনার সেরা খেলোয়াড়কে বাইরে রাখতে হচ্ছে।’
‘কারণ আমাদের তো বোলিংও করা লাগবে। দলের সাথে হয়তো এখন সমন্বয় হচ্ছে না। কিন্তু আমরা মিরাজকে বলিনি সে টি-টুয়েন্টি খেলতে পারবে না। সে আমাদের জন্য একটা বড় সম্পদ হয়ে উঠতে পারে। ইনশাআল্লাহ আমার মনে হয় সে দলে ফিরে আসতে পারবে।’
আগামী ১৭মে সংযুক্ত আরব আমিরাতে দুই টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি গড়াবে। শেষটি হবে ১৯মে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।







