ফুটবল

সাফজয়ীদের কোটি টাকা বোনাস দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়

সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফজয়ী নারী ফুটবল দলের সদস্যরা পুরস্কার ও চেক হাতে নিয়ে উল্লসিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের সাফ চ্যাম্পিয়ন শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার ঘরে তুলেছে সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। অবিস্মরণীয় সাফল্যে চ্যাম্পিয়ন মেয়েদের ১ কোটি টাকা অর্থ পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ঢাকায় পৌঁছান সাবিনা-সানজিদারা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বাফুফে ভবনে নিয়ে আসা হয় তাদের। সেখানে বিজয়ীদের বরণ করে নেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে মেয়েদের উইনিং বোনাস হিসেবে ১ কোটি টাকার চেক তুলে দেন।

খেলোয়াড়দের বিভিন্ন সুযোগ-সুবিধার কথার চিন্তা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনায় থাকা স্পোর্টস ভিলেজের কথাও জানিয়েছেন আসিফ মাহমুদ।

বিষয়:আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয় মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪ সাবিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…