চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনালের কোচের চোখে বায়ার্ন ও পিএসজি ভিন্ন জগতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ০২, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A
বিরোধী দলের খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে জড়িয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্ন মিউনিখ এবং পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগে এক নাটকীয় ম্যাচের সাক্ষী হয়েছে গোটা ফুটবল বিশ্ব। ইতিহাসে সর্বোচ্চ গোলের সেমিফাইনাল ম্যাচ খেলেছে বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেইন্ট জার্মেইন। প্রথম লেগে ৯ গোলের ম্যাচে জার্মান চ্যাম্পিয়নদের ৫-৪ ব্যবধানে হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচটি আলাদাভাবে নজর কেড়েছে আসরে টিকে থাকা একমাত্র অপরাজিত ক্লাব আর্সেনালের কোচ মিকেল আর্তেতার। তার মতে বায়ার্ন-পিএসজি অন্য জগতের দুই ক্লাব।

আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা পিএসজি এবং বায়ার্নের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটিকে তার দেখা সেরা খেলা হিসেবে বর্ণনা করেছেন। কারণ হিসেবে তিনি এটাও উল্লেখ করেন, ঘরোয়া পর্যায়ে দল দুটি ভিন্ন জগতের প্রতিদ্বন্দ্বিতা করছিল।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে মাদ্রিদে আর্সেনাল অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচটি শেষ হয় ১-১ গোলের ড্র’তে। আগের রাতের তুলনায় এই ম্যাচে আক্রমণভাগের মান নিয়ে বেশ আলোচনাও হয়।

তবে আর্তেতা বলেছেন, ‘দুটি ম্যাচের তুলনা করাটা অনুচিত, কারণ মৌসুমের এই পর্যায়ে আর্সেনালের খেলোয়াড়দের চেয়ে বায়ার্ন ও পিএসজির খেলোয়াড়রা অনেক বেশি সতেজ। দুই দলের মান এবং বিশেষ করে খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকে বায়ার্ন-পিএসজি সম্ভবত আমার দেখা সেরা খেলাটাই খেলে।’

‘আমি এমন কিছু আগে কখনো দেখিনি। কিন্তু যখন আমি খেলোয়াড়দের খেলার সময় এবং তাদের সতেজতার দিকে তাকাই, তখন আমি অবাক হই না। এই ধরনের মানসম্মত মুহূর্ত উপহার দিতে হলে আপনাকে খুব সতেজ থাকতে হবে এবং লিগগুলোর মধ্যে পার্থক্য ও তাদের প্রতিদ্বন্দ্বিতার ধরণ আকাশ-পাতাল। আর এ সংক্রান্ত সাম্প্রতিক পরিসংখ্যানগুলো দেখলেই তা বোঝা যায়।’

‘তারা দুটি ভিন্ন জগতে প্রতিযোগিতা করছে, তাই কোনো প্রেক্ষাপট না দিয়ে তাদের তুলনা করা যায় না। আমি মনে করি না তাদের তুলনা করা ন্যায্য।’

Reneta

ফ্রান্সের লিগ ওয়ানের শীর্ষে ছয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে পিএসজি টানা পঞ্চম এবং গত ১৪ বছরে দ্বাদশ লিগ শিরোপা জয়ের পথে রয়েছে। অন্যদিকে, বায়ার্ন গত ১৪ মৌসুমে ইতিমধ্যেই তাদের ১৩তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে। অন্যদিকে, আর্সেনাল ২০০৪ সালের পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার খোঁজে ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়াইয়ে রয়েছে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালচ্যাম্পিয়ন্স লীগপিএসজিবায়ার্ন মিউনিখমিকেল আর্তেতালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT