চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মেসির জোড়া গোল, জয় মিয়ামির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসি গোল করে আনন্দিত, ফুটবল ম্যাচে জয়ী দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ সেরা লিওনেল মেসি

একের পর এক গোল করে চলেছেন লিওনেল মেসি। গত ম্যাচে হ্যাটট্রিকের পর এবার জোড়া গোলের দেখা পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাতে টানা তিন ম্যাচে দুইয়ের অধিক গোলের দেখা পেলেন ৩৮ বছর বয়সী মহাতারকা।

মেজর লিগ সকারে (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসির বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে ইন্টার মিয়ামি। মেসির দুই গোলের সঙ্গে তাদেও আলেন্দে করেন আরেক গোল। শেষ মুহূর্তে ন্যাশভিলের হয়ে একমাত্র গোলটি করেন হানি মুখতার। এই জয়ে এমএলএসের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মিয়ামি।

চেজ স্টেডিয়ামে শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচের পুরোটা সময় অবশ্য আধিপত্য দেখিয়েছে মিয়ামি। ৫৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য নেয়া ১২টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৬টি। বিপরীতে, গোলের জন্য নেয়া ৬টি শটের মধ্যে ন্যাশভিল লক্ষ্যে রাখতে পারে কেবল ৩টি।

খেলা শুরুর ১৯ মিনিটের মধ্যে মিয়ামির হয়ে প্রথম গোলটি করেন মেসি। এটি মেসির ক্যারিয়ারে ৮৯০তম গোল আর হেডে ২৯ তম। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। ম্যাচের ৬২ মিনিটে ব্যবধান বাড়ান আলেন্দে। যোগ করা সময়ের ৬ মিনিটে আবারও গোল পান মেসি। ন্যাশভিলের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে পোস্টের কাছাকাছি জায়গায় বল পান মেসি। এরপর আলতো টোকায় লক্ষ্যভেদ করেন তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত এমএলএসে মেসির গোলসংখ্যা ৩৯।

তবে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ন্যাশভিলও।নির্ধারিত সময়ে তারা গোলের দেখা না পেলেও যোগ করা অতিরিক্ত সময়ে এক গোল শোধ করে ন্যাশভিল। শেষ দিকে ন্যাশভিলের হয়ে সান্ত্বনা সূচক গোলটি করেন হানি মুখতার। তাতে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসন্যাশভিলমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT