ফুটবল

মাইলফলকের সামনে দাঁড়িয়ে মেসির মিয়ামি

ফুটবল ম্যাচে খেলোয়াড়রা বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল মাঠে খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইন্টার মিয়ামির হয়ে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামলেও গোল পাননি। শেষ মুহূর্তে লিওনার্দো কাম্পানার গোলে জয় তোলে টাটা মার্টিনোর দল। টরন্টো এফসির বিপক্ষে জয়ে দারুণ মাইলফলকের সামনে মেসি বাহিনী।

টরন্টো এফসির ঘরে মাঠ কানাডার বিএমও ফিল্ডে রোববার সকালে ১-০তে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে মিয়ামির পয়েন্ট হয়েছে ৩৩ ম্যাচে ৭১। আগেই প্লে-অফ আর সাপোর্টার্স শিল্ডের শিরোপা নিশ্চিত করেছে তারা।

মেজর লিগ সকারের নিয়মিত মৌসুম শেষ হতে বাকি আর এক ম্যাচ। এমএলএসের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ছুঁতে এই এক ম্যাচ থেকে মিয়ামির প্রয়োজন ২ পয়েন্ট। অর্থাৎ, রেকর্ড ছুঁতে ম্যাচটি জিততেই হবে।

২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি নিউ ইংল্যান্ড দলের। তাদের বিপক্ষেই ১৯ অক্টোবর শেষ ম্যাচে ঘরের মাঠে খেলবে মিয়ামি।

বিষয়:এমএলএস টাটা মার্টিনো মিয়ামি মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…