বিনোদন

হামাসের পক্ষে বলায় কাজ হারালেন মিয়া খলিফা!

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর লোগো সহ একটি ছবি যেখানে একজন মহিলা হাসিমুখে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলমান ইসরায়েল-ফিলিস্তিনের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন করে একের পর এক টুইট করায় বিপাকে সাবেক পর্ন তারকা মিয়া খলিফা। তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে মার্কিন লাইফস্টাইল ও বিনোদনভিত্তিক ম্যাগাজিন প্লেবয়!

ইসরায়েলে হামাসের হামলার সমর্থন জানিয়ে একের পর এক টুইট করেন মিয়া খলিফা। এমনকি হামাসের সদস্যদেরকে ‘স্বাধীনতাকামী যোদ্ধা’ হিসেবেও টুইটে উল্লেখ করেন তিনি।

লেবাননী বংশোদ্ভূত আমেরিকার নাগরিক মিয়া খলিফা। সম্প্রতি এক টুইটে মিয়া লিখেন,‘আপনি যদি ফিলিস্তিনের অবস্থা দেখার পরও ফিলিস্তিনের পক্ষে না দাঁড়ান তাহলে আপনি ভুল দিকে অবস্থান নিয়েছেন, বৈষম্যের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এক সময় ইতিহাস সেটা আপনার সামনে তুলে ধরবে।’

শুধু এটাই নয়, হামাস ও ফিলিস্তিনের মুক্তিকামী মানুষদের সমর্থন জানিয়ে বেশকিছু স্ট্যাটাস শেয়ারও করেন মিয়া। যা ভালোভাবে নেয়নি প্লেবয় কর্তৃপক্ষ। তার সাথে সব ধরনের সহযোগিতার সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে প্লেবয় জানিয়েছে, ‘আমরা বাক স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু কোনো ধরনের ঘৃণা বা বিদ্বেষমূলক বক্তব্য সহ্য করবো না।’

বিষয়:ইসরায়েল ফিলিস্তিন মিয়া খলিফা সিনেমা হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…