চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অভিবাসন অভিযান চলাকালে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এর এক কর্মকর্তার গুলিতে একজন মেক্সিকান নাগরিক নিহত হয়েছেন।

আজ (৮ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর বলপ্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। নিহত ব্যক্তির নাম লরেঞ্জো সালগাদো আরাউজো।

আইসিইর দাবি, তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছিলেন। লক্ষ্যভিত্তিক অভিযানের সময় তাকে থামানোর চেষ্টা করলে তিনি নির্দেশ অমান্য করে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। তিনি একটি আইসিইর গাড়িতে ধাক্কা দেন এবং এক কর্মকর্তার দিকে গাড়ি চালিয়ে দিলে আত্মরক্ষার্থে ওই কর্মকর্তা গুলি চালান।

তবে নিহতের পরিবারের দাবি ভিন্ন। তার ছেলে রোনালদো সালগাদো স্থানীয় স্প্যানিশ ভাষার টেলিভিশন টেলেমুন্ডো হিউস্টনকে জানান, তার বাবা ওই এলাকায় দিনমজুরের কাজের জন্য শ্রমিক খুঁজতে গিয়েছিলেন। তিনি আইসিইর ঘটনার বর্ণনা প্রত্যাখ্যান করেন।

গুলিবিদ্ধ অবস্থায় লরেঞ্জো সালগাদোকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি প্রায় ২৭ বছর ধরে হিউস্টনে বসবাস করছিলেন এবং ১৯৯৩ সাল থেকে টেক্সাসের ড্রাইভিং লাইসেন্সধারী ছিলেন।

ঘটনার পর টেক্সাসের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সিলভিয়া গার্সিয়া নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। একই দাবি জানিয়েছে অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন লিগ অব ইউনাইটেড লাতিন আমেরিকান সিটিজেনস (লুলাক)। সংগঠনটির নেতারা ঘটনার সব ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছেন।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং এফবিআই ঘটনাটির তদন্তে নেমেছে। হিউস্টন পুলিশ জানিয়েছে, এটি একটি ফেডারেল অভিযান ছিল এবং এতে স্থানীয় পুলিশের কোনো সম্পৃক্ততা ছিল না।

ট্যাগ: অভিবাসীআইসিইযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

পরবর্তী

সাগরের হাত ধরে এক কিংবদন্তীর দরজায়…

পরবর্তী

সাগরের হাত ধরে এক কিংবদন্তীর দরজায়...

দিল্লির পর নিউ ইয়র্কে পুরস্কার পেল ‘মানুষের বাগান’

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাউথ আফ্রিকায় বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয় পরিবর্তন

আগস্ট ২৫, ২০২৬

এশিয়া কাপের আগে চোটের হানা বাংলাদেশ দলে

আগস্ট ২৫, ২০২৬

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT