ঈদের দিন বন্ধ থাকছে মেট্রোরেল

ঢাকার মেট্রোরেল স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছে, ঈদের ছুটির কারণে ট্রেন বন্ধ থাকছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
এবারও ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে, তবে আগের শিডিউল অনুযায়ী ঈদের অন্য দিনগুলোতে চলাচল অব্যাহত থাকবে।
শনিবার (২৯ মার্চ) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চলবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






