ফুটবল

ট্রফিটা যেন আমাকে ডাকছিল, বলছিল- ‘এসো’

মেসি বিশ্বকাপ ট্রফি জয় উদযাপন করছেন, আনন্দে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবল তারকা মেসি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উদযাপন করছেন, খুশি ও গর্বের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেড় মাস হতে চলছে মেসিদের বিশ্বকাপ জয়ের। ১৮ ডিসেম্বর কাতারের লুসেইল স্টেডিয়ামে বুঝে পাওয়ার আগেই ট্রফিতে চুমু দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ফুটবলপ্রেমীদের স্মৃতিতে এখনও টাটকা মুগ্ধকর সেই দৃশ্যটি। এতদিন পর এসে ট্রফিতে সেই চুমুর কারণ জানালেন মেসি।

আর্জেন্টিনার এক রেডিওতে সাক্ষাৎকারে অনেক বিষয়েই বলেছেন মেসি। চুমু নিয়ে বলেছেন, ‘ট্রফিটা মঞ্চে রাখা ছিল। আগেও দেখেছি। কিন্তু আগে স্পর্শ করতে পারিনি। ট্রফিটা যেন আমাকে ডাকছিল। বলছিল, এখানে আমি। এসো আমাকে গ্রহণ করো, এখন তুমি আমাকে স্পর্শ করতে পারো।’

‘স্টেডিয়ামে ট্রফিটি চকচক করছিল। পাশ দিয়ে যাওয়ার সময় আমার অন্যকিছু ভাবতে মন চায়নি। চুমু দিতে ইচ্ছে করেছিল খুব। তাই চুমু দেই।’

বিষয়:আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ-2022 বিশ্বকাপ মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…