চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির চোটের সবশেষ অবস্থা কী, ‘জানেন না’ স্কালোনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২৭, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সময়টা ভালো যাচ্ছে কোপা আমেরিকার আসরে। গ্রুপপর্বে এক ম্যাচ হাতে রেখে সবার আগে কোয়ার্টার ফাইনালে পা দিয়েছে দলটি। কিছুটা দুঃসংবাদও অবশ্য আছে আর্জেন্টিনার ড্রেসিংরুমে। লিওনেল মেসির চোট। চিলির বিপক্ষে সবশেষ ম্যাচে পাওয়া চোটের কী অবস্থা, সেটি আবার জানেন না কোচ লিওনেল স্কালোনি। পেরুর বিপক্ষে শেষ ম্যাচে তাই না নামার সম্ভাবনাই বেশি মেসির।

মেসির অবস্থা নিয়ে স্কালোনি সবশেষ জানিয়েছেন, ‘ম্যাচের শেষে তার সাথে কথা বলিনি। যদিও সে খেলা শেষ করেছিল। তাকে শেষবার লক্ষ্য করেছি ৫০ মিটার স্প্রিন্টে ডি মারিয়া এবং লৌতারো মার্টিনেজের সাথে দৌড়াতে। এরবেশি কিছু বলতে পারব না। কারণ আমি তাকে দেখিনি।’

‘দলের যে সকল খেলোয়াড় আগের দুই ম্যাচে নামার সুযোগ পায়নি, সামনের ম্যাচে তারা সুযোগ পাবে। কারণ তাদের পারফরম্যান্স আমার দেখা প্রয়োজন এবং সেই সুযোগটা তাদেরও পাওয়া দরকার।’

বুধবার চিলির বিপক্ষে মাঠে নেমে পায়ে চোট পান মেসি। ম্যাচ শেষে ৩৭ বর্ষী মহাতারকা বলেছিলেন, ‘প্রথমে খেলার সময় আমি এমন অনুভব করছিলাম। আমি খোঁচা অনুভব করিনি, কিন্তু এটা বেশ কঠিন অনুভব ছিল। অস্বস্তিবোধের কারণে ঠিকঠাক চলতে পারছিলাম না। পরেরদিন দেখব কেমন চলতে পারছি।’

অন্য এক আলাপচারিতায় মেসি বলেছেন, ‘কয়েকদিন ধরে আমার গলাব্যথা, জ্বর নিয়ে এখানে এসেছি। হয়তো সেটার প্রভাব আমার উপরে পড়েছে। বিষয়টি পুরাতন, দেখা যাক কী হয়।’

গ্রুপ ‘এ’তে কানাডা ও চিলির বিপক্ষে দুই ম্যাচে দুই জয় নিয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৬। এক ম্যাচ হাতে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপপর্বে শেষ ম্যাচে নামবে আর্জেন্টিনা। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪চিলিপেরুমেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT