চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে আবারও দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মাসখানেক ধরে আলোচনায় দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর আবারও মুখোমুখি হওয়া। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ। রোনালদোর আল নাসেরের মুখোমুখি হবে মেসির ইন্টার মিয়ামি।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে বিবৃতিতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি জানিয়েছে, আল নাসেরের সঙ্গে ম্যাচের আগে ২৯ জানুয়ারি সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে একটি ম্যাচ খেলবে মিয়ামি।

নেইমারদের আল হিলালের বিপক্ষে মেসি-বুসকেটসরা খেলবেন রিয়াদের কিংডম অ্যারেনায়। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। চোটাক্রান্ত ব্রাজিলীয় তারকা নেইমারের সেদিন খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

ইন্টার মিয়ামির ক্রীড়া পরিচালক ক্রিস হেন্ডারসন বলেছেন, ‘এই ম্যাচগুলো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা আমাদের নতুন মৌসুমে উপকৃত করবে। আল হিলাল এবং আল নাসেরের মতো দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত এবং ম্যাচে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছি।’

দেশ ও ক্লাবের হয়ে এপর্যন্ত মেসি-রোনালদো মুখোমুখি হয়েছেন ৩৫ বার। জয়ের দিক থেকে এগিয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি মেসি, তার ১৬ জয়ের বিপরীতে রোনালদোর জয় ১০টিতে এবং বাকি ৯ ম্যাচ ড্র। ওই ম্যাচগুলোতে মেসির সবমিলিয়ে ২১ গোল ও ১২টি অ্যাসিস্ট রয়েছে, অন্যদিকে পর্তুগিজ মহাতারকার রয়েছে ২০ গোল ও একটি অ্যাসিস্ট।

এর আগে সৌদি আরবের ক্লাব আল নাসেরে রোনালদো যোগ দেয়ার পর গত জানুয়ারিতে রিয়াদ অলস্টার একাদশের মুখোমুখি হয়েছিল পিএসজি। সেই ম্যাচে রোনালদো বাহিনী ৫-৪ গোলে হারে মেসি, নেইমার ও কাইলিয়ান এমবাপের পিএসজির কাছে। ম্যাচে জোড়া করেছিলেন রোনালদো। গোল করেছিলেন মেসিও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আল হিলালআল-নাসেরএমএলএসনেইমারমিয়ামিমেসিরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬

চোটে ছিটকে গেলেন সাদমান, দ্বিতীয় টেস্টের দলে জাকির

মে ১৪, ২০২৬

ফুটসাল লিগে উদ্বোধনী ম্যাচে ড্র আর্মি-বিকেএসপির

মে ১৪, ২০২৬

বিশ্বের ১০০ প্রভাবশালী সমাজসেবকের তালিকায় ব্র্যাকের আসিফ সালেহ

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT