লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা তা বিতর্ক চলছে বহুদিন যাবৎ। এবার সেই বিতর্কে যোগ দিয়েছেন বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড। তবে তার কাছে মেসি বা রোনালদো সেরা নয়, ফ্রান্সের সাবেক মিডফিল্ডার জিনেদিন জিদান সেরা।
সর্বকালের সেরার প্রশ্নে ৩৩ বর্ষী হ্যাজার্ড বলেন, ‘আমার কাছে মেসি অন্যতম একজন। ফুটবল নিয়ে কথা বললে সেখানে মেসি থাকবে। এক্ষেত্রে মানুষের ভিন্ন মতামত থাকতে পারে, গোল করা এবং দলকে শিরোপা জেতাতে রোনালদো অন্যতম সেরা।’
‘রোনালদো অসাধারণ, বিশ্বাস করেন তার বয়স এখন ৩৯ এবং ৫০ বছর না হওয়া পর্যন্ত সে গোল করতে থাকবে। আমার কাছে মেসির খেলা ভালো লাগে, কিন্তু আমার কাছে সর্বকালের সেরা জিদান।’
চেলসির কিংবদন্তি হ্যাজার্ড মেসি এবং রোনালদোর বিপক্ষে অনেক খেলেছেন। ফ্রান্সের সাবেক তারকা রিয়াল মাদ্রিদে তার দ্বিতীয় মেয়াদে হ্যাজার্ডকে নিয়ে যান। তবে বার্নাব্যুর সেই যাত্রা ভালো হয়নি এ তারকার জন্য।








