ফুটবল

মেসিকে ব্যালন ডি’অর দিতে তদবিরের অভিযোগে তদন্ত

মেসি ব্যালন ডি’অর পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা লিওনেল মেসি ব্যালন ডি’অর পুরস্কার গ্রহণ করছেন, পুরস্কারটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপ জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর মেসি জিতেছিলেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের তকমা, পরে জিতে নেন নিজের অষ্টম ব্যালন ডি’অরও। ফরাসি একটি গণমাধ্যমের দাবি, মেসির সেই ব্যালন ডি’অর জয়ে ঘাপলা ছিল, হবে তদন্তও।

ফরাসি সংবাদমাধ্যম লা মনডে বলছে, মেসিকে ব্যালন ডি’অর জেতাতে পিএসজি কর্তাব্যক্তিরা প্যাসকেল ফেরেইরাকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। ফেরেইরা তখন ব্যালন ডি’অরের আয়োজক ফ্রান্স ফুটবলের প্রধান বার্তা সম্পাদক ছিলেন।

পিএসজির কর্তাব্যক্তিদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হচ্ছে যে, ক্লাবটি বিভিন্ন সুবিধা দেয়ার মাধ্যমে ফেরেইরার সমর্থন আদায়ের চেষ্টা করেছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফরাসি ক্লাবটি আশা করেছিল বিশ্বজয়ী মেসি পার্ক ডে প্রিন্সেসে থাকা অবস্থায় যেন শিরোপাটি তার হাতে ওঠে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে পিএসজির যোগাযোগ বিভাগের পরিচালক জেন মার্শিয়াল রিবসের বিরুদ্ধে প্রাথমিক তদন্তের উপর জোর দেয়া হচ্ছে। ন্যাশনাল পুলিশের জেনারেল ইন্সপেক্টরেট ২০২৩ সালের নভেম্বর মাসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিবস সাংবাদিক, রাজনীতিবিদ, নির্বাচিত কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য বা সভাপতি এবং শিল্পীদের পিএসজি ম্যাচের টিকিট রেখে দেয়ার অনুরোধ করেছিলেন।’

পিএসজির সেই আশা আবার পূরণও হয়নি, ইন্টার মিয়ামিতে যাওয়ার পর ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিতেছেন মেসি। মেজর লিগ সকারে প্রথম ব্যালন ডি’অর জেতা খেলোয়াড় হন আর্জেন্টাইন অধিনায়ক।

বিষয়:আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ-2022 পিএসজি ফেরেইরা ফ্রান্স ব্যালন ডি”অর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…