ফুটবল

সবাইকে ‘আই লাভ ইউ’ বলেছিলেন মেসি

আর্জেন্টিনা ফুটবল দলের দুই খেলোয়াড় উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা দলের দুই খেলোয়াড় গোলের পর উল্লাস করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার শেষ পেনাল্টিটা নিয়েছিলেন নাহুয়েল মন্টিয়েল। ফরাসি গোলকিপার লরিস পরাস্ত হতেই শিরোপার উল্লাসে মাতে আর্জেন্টিনা। সেই মুহূর্তে কী করেছিলেন লিওনেল মেসি, তা জানিয়েছেন মহাতারকার বিশ্বকাপজয়ী সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। বলেছেন, “মেসি সবাইকে ‘আই লাভ ইউ’ বলেছিলেন।”

আর্জেন্টিনার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিশ্বজয়ী মিডফিল্ডার পারেদেস। অনেক বিষয়ের পাশাপাশি কথা বলেছেন শিরোপার জয়ের পর মেসির উদযাপন নিয়ে। মন্টিয়েলের পেনাল্টিতে জয় নিশ্চিত হওয়ার পর মাঠে হাটু গেড়ে বসে পড়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এরপর মহাতারকাকে জড়িয়ে ধরেন পারেদেস।

সেই মুহূর্তের স্মৃতিচারণ করে পারেদেস বলেছেন, ‘‘আমি তাকে জড়িয়ে ধরেছিলাম, কী সৌভাগ্য! চিৎকার করে তাকে বলেছিলাম আমরা চ্যাম্পিয়ন। তিনি আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বলেছেন, ‘আই লাভ ইউ’।’’

‘আমি ভাগ্যবান তাকে একজন বন্ধুর মতো অনুভব করতে পেরে এবং তার সাথে অনেক কথা বলতে পেরে। আমরা জাতীয় দলে, ক্লাবে (পিএসজি) এবং ফুটবলের বাইরেও অনেককিছু অনুভব করেছি। একসাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি।’

বিষয়:আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ-2022 পারেদেস পিএসজি লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…