চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটলান্টার বিপক্ষে খেলবেন কি মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক বিরতি শেষে আবারও যুক্তরাষ্ট্রে ফিরেছেন বিশ্বজয়ী লিওনেল মেসি। শনিবার রাতে মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে মেসির মিয়ামি। তবে সেই ম্যাচে মেসি খেলবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দলটির কোচ টাটা মার্টিনো জানিয়েছেন, মেসি খেলবেন কিনা সেটি জানা যাবে ম্যাচ শুরুর আগে।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শনিবার মধ্যরাতে মাঠে নামবে মিয়ামি। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচ। সে ম্যাচের আগে মার্টিনো বলেছেন, ‘মেসির ব্যাপারটি নিয়ে আমরা যথেষ্ট সতর্ক। কারণ এই ম্যাচের চেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের স্বাস্থ্য। কোনো প্রকার ঝুঁকি নিতে চাই না। তার স্বাস্থ্যের বিষয়টি নজরে রেখে সিদ্ধান্ত নেয়া হবে।’

২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে মাসের শুরুর দিকে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। ইকুয়েডরের বিপক্ষে মেসির গোলে ১-০তে জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন দলটি।

দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামেননি মেসি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৯৪২ ফুট উচ্চতার মাঠে অস্বস্তি বোধ করায় মহাতারকাকে বাইরে রেখে দল সাজান কোচ লিওনেল স্কালোনি। যদিও সে ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির দল।

পুরোপুরি সুস্থ থাকলে চলতি মাসের বাকি সময়ে মিয়ামির হয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলবেন ৩৬ বর্ষী মেসি। যেখানে চারটি ম্যাচ এমএলএসে এবং অন্যটি হচ্ছে ইউএস ওপেন কাপ ফাইনাল। প্রথমটি আজ আটলান্টার বিপক্ষে। ইস্ট কনফারেন্সের সেরা দলগুলোর একটি আটলান্টা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাটাটা মার্টিনোমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

জুন ১৩, ২০২৬

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জুন ১৩, ২০২৬

এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় গ্যাসের চাপ কম থাকবে

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অপহরণের ৯দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT