চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির দুই গোল দুই অ্যাসিস্ট, বড় জয় মিয়ামির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৪ পূর্বাহ্ণ ০১, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে মেসি বলের জন্য দৌড়াচ্ছেন, প্রতিপক্ষের খেলোয়াড় পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগের ম্যাচে মন্ট্রিয়লের বিপক্ষে জোড়া গোল করে বড় জয় এনে দিয়েছিলেন লিওনেল মেসি। কলম্বাস ক্রুর বিপক্ষেও জোড়া গোলের দেখা পেলেন বিশ্বজয়ী, সঙ্গে দুই অ্যাসিস্ট। বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি।

মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার সকালে নিজেদের মাঠ চেস স্টেডিয়ামে কলম্বাস ক্রুকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লোরিডার দলটি। এরমধ্যে চার গোলে অবদান মেসির। দুই গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি। এদিন জালের দেখা পেয়েছেন লুইস সুয়ারেজও। বিজয়ী দলের অন্য গোল দুটি তাদিও আলেন্দে ও ফাফা পিকাল্টের।

মেসির বুদ্ধিদীপ্ত পাসে ১৩ মিনিটে মিয়ামিকে এগিয়ে নেন আলেন্দে। নিজেদের অর্ধ থেকে উঁচু পাস দেন মেসি। অফসাইডের জাল ছিঁড়ে বল ছোট বক্সের কাছ থেকে ব্যবধান গড়ে দেন আলেন্দে। দুই মিনিট পর প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগ দারুণভাবে কাজে লাগান মেসি। বল ক্লিয়ার করতে গিয়ে বল মেসি কাছে দেন কলম্বাস গোলরক্ষক। ডি বক্সের ঠিক বাইরে থেকে বুক দিয়ে বল নামিয়ে উঁচু শট নেন মেসি। গোলরক্ষক লাফিয়ে বলে হাত লাগালেও জালে যাওয়া আটকাতে পারেননি।

২৪ মিনিটে মাঝমাঠ থেকে সার্জিও বুসকেটসের বাড়ানো বল নিয়ে চিপ শটে গোলরক্ষককে বোকা বানান মেসি। আসরে এটি তার দশম গোল। ১৩ গোল নিয়ে তালিকার সবার উপরে ফিলাডেলফিয়ার তাই বারিবো। মৌসুমে মোট গোলে সরাসরি সংযোগে মেসিই সবার উপরে। গোল ও গোলে সহায়তা করেছেন মোট ১৬টি।

৫৮ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দারুণ হেডে ম্যাচের একমাত্র গোলটি পায় কলম্বাস। ৬৪ মিনিটে দারুণ মিলিত আক্রমণের শেষটা রাঙান সুয়ারেজ। ব্যবধান বেড়ে ৪-১ হয় মিয়ামির। এই গোলেও অবদান ছিল কিংবদন্তি মেসির। ৮৯ মিনিটে নিজেদের অর্থ থেকে আবারও অসাধারণ পাস দেন মেসি। এবার গোলরক্ষককে পরাস্থ করেন পিকাল্ট। তাতে বড় জয় নিশ্চিত হয় মিয়ামির।

টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে মিয়ামি। ১৬ ম্যাচে এটি তাদের ৮ম জয়। সঙ্গে ৫ ড্রয়ে তাদের পয়েন্ট ২৯। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের বহর আটকে দিয়েছে পুলিশ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনা ফিফার, উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম বৈঠক

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT