চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ামিতে যাচ্ছেন নাকি পিএসজিতে থাকছেন মেসি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ন ২২, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসির পিএসজি ছাড়ার আলোচনা বিশ্বকাপের আগ থেকে। ফরাসি ক্লাবটির সঙ্গে আসছে জুনে শেষ হচ্ছে চুক্তির মেয়াদ। কথা উঠেছিল, ফ্রেঞ্চ ডেরা ছেড়ে আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ শেষের সপ্তাহ না পেরোতে খবর, পিএসজির সঙ্গেই চুক্তি বাড়াবেন মেসি।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েন জানিয়েছে, কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন মেসির সঙ্গে চুক্তি বাড়িয়ে নিতে যাচ্ছে পিএসজি। ক্লাবটির কোচ নাসের আল-খালেফি বরবরই বলে আসছিলেন আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে তারা সন্তুষ্ট, মেসিও নাকি আশ্বাস দিয়েছেন থাকার। বিশ্বকাপ ফাইনালের পরও খালেফি জানিয়েছেন, প্যারিসেই থাকছেন মেসি।

লা প্যারিসিয়েন বলছে, পিএসজিতে ২০২৩-২৪ মৌসুমে থাকার ব্যাপারে ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করবেন মেসি। সেই প্রেক্ষিতে মৌখিকভাবে রাজি হয়েছেন লিগ ওয়ান চ্যাম্পিয়ন। যদিও পিএসজি কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি। মেসিও চুক্তির ব্যাপারে কোনো তথ্য দেননি।

অবসর নেওয়ার আগে আমেরিকান লিগে খেলার ইচ্ছা পোষণ করেছিলেন মেসি। ওদিকে পিএসজির সঙ্গেও চুক্তির কোনো নতুন খবর আসছিল না। ফলে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে মিয়ামিতে যোগ দেওয়ার কথা উঠেছিল। সেই চাউর অনেক দূর গড়িয়ে ছিল।

২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দুই দশকেরও বেশি সময়ের সম্পর্ক ছিন্ন করে প্যারিসে এসেছিলেন মেসি। ফরাসি ক্লাবটির সঙ্গে তখন দুই বছরের চুক্তি করেছিলেন, যা শেষ হবে আগামী জুন মাসে। পিএসজির জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৫৩ ম্যাচ। ২৩ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ২৯ ম্যাচে। বর্তমান সময়ে ফর্মের তুঙ্গে থাকা মেসিকে স্বভাবতই পেতে আগ্রহ সবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022পিএসজিবার্সেলোনামিয়ামিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানির মূল্যবৃদ্ধিতে সরকারকে ধন্যবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির

এপ্রিল ১৯, ২০২৬

ঢাকায় গরমের তেজ, বৃষ্টির দেখা নেই

এপ্রিল ১৯, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে কোপা ডেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

এপ্রিল ১৯, ২০২৬

মেসির জোড়া গোলে টেবিলে বড় লাফ মিয়ামির

এপ্রিল ১৯, ২০২৬

আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল অর্থব্যবস্থা বিষয়ক সম্মেলন শুরু

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT