চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ছাড়াই দুর্দান্ত জয় মিয়ামির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাই খেলতে জাতীয় দলের সঙ্গে আছেন বিশ্বজয়ী লিওনেল মেসি। তাকে ছাড়াই মেজর লিগ সকারে খেলতে নেমেছিল ইন্টার মিয়ামি। টানা হারতে থাকা দলটি মেসি যোগ দেয়ার পর কোনো ম্যাচ হারেনি। এবার মেসিকে ছাড়াও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে টাটা মার্টিনোর দল।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ইন্টার মিয়ামি। মিয়ামির হয়ে জোড়া গোল করেন লিওনার্দো ক্যাম্পানা অন্য গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস।

আন্তর্জাতিক বিরতির জন্য মিয়ামির হয়ে নিয়মিত খেলা ৮ জন জাতীয় দলে খেলতে চলে গেছেন। যে কারণে তুলনামূলক কম শক্তির দল নিয়ে নামে মিয়ামি। ম্যাচের নবম মিনিটে পিছিয়ে পড়ে টাটা মার্টিনোর দল। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান ক্যাম্পানা। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে নিজের দ্বিতীয় লক্ষ্যভেদে ২-১তে এগিয়ে দেন ইকুয়েডর ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরে সার্জিও বুসকেটসের থেকে বল পেয়ে জালে জড়ান মেসির স্বদেশী ফাকুন্দো। তাতে ৩-১ গোলে এগিয়ে গেলে ৭৮ মিনিটে স্পোর্টিংয়ের হয়ে অ্যালান পুলিদো গোল করে উত্তেজনা বাড়ান। শেষপর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে মিয়ামি।

এই জয়ে টানা ১২ ম্যাচে হারের মুখ দেখেনি মিয়ামি। এরমধ্যে অবশ্য গোলশূন্য ড্র আছে একটি। গত ২২ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মিয়ামি জার্সিতে ৩৬ বর্ষী মেসির অভিষেকের পর থেকে দারুণ ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমএলএসক্যাম্পানাবুসকেটসমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

মে ১৪, ২০২৬

ঈদুল আজহায় টানা ৭ দিন ছুটি

মে ১৪, ২০২৬

​ঠাকুরগাঁওয়ে গৃহবধূ নির্যাতন: শিক্ষকের বাড়িতে ব্যাপক ভাঙচুর, বিক্ষোভ

মে ১৪, ২০২৬

‘হলিউডের জন্য লজ্জা’ মন্তব্যে কান উৎসবে করতালি

মে ১৪, ২০২৬

কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জী: ‘চোর চোর’ স্লোগান

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT