চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের মতোই মিয়ামিকে নেতৃত্ব দিচ্ছেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

লিগ কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। জিততে ভুলে যাওয়া দলটি এখন আছে উড়ন্ত ফর্মে। মেসির অধিনায়কত্বে এপর্যন্ত কোনো পয়েন্ট হারায়নি মেজর লিগ সকারের দলটি। আর্জেন্টিনাকে যেভাবে বিশ্বকাপ জিতিয়েছেন, একইভাবে সামনে থেকে মিয়ামিকেও নেতৃত্ব দিচ্ছেন ৩৬ বর্ষী কিংবদন্তি। মিয়ামির কোচ টাটা মার্টিনো এমন মনে করছেন।

শার্লট এফসির বিপক্ষে শবিবার মাঠে নামবে মিয়ামি। লিগ কাপের কোয়ার্টারের আগে আর্জেন্টাইন কোচ মার্টিনো বলেছেন, ‘আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে মেসি যতটা করেছেন, এখানেও এর থেকে কম বা বেশি করছেন না। গত কয়েক বছরে মাঠ ও মাঠের বাইরে লিওর নেতৃত্ব আসলে উল্লেখযোগ্যই ছিল। আমি শুধু ভাবছি বিশ্বকাপে কী করেছেন। কারণ এখানেও আমি সেটির প্রতিফলন দেখতে পাচ্ছি।’

পিএসজি ছেড়ে ডেভিড বেকহ্যামের মিয়ামিতে যোগ দিয়ে সময়টা বেশ ভালো কাটছে আর্জেন্টিনার অধিনায়কের। চার ম্যাচে সবকটিতে জয় নিয়ে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। যেখানে এলএম টেন নিজে সাত গোল পেয়েছেন।

বার্সেলোনা ও আর্জেন্টিনার ৬০ বর্ষী সাবেক কোচের ভাষ্য, ‘মেসি এখন মিয়ামির মাঠ ও মাঠের বাইরে একইরকম প্রভাব ফেলছেন। কীভাবে দলের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যায়, তা নিয়ে অনুশীলনের সময় দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেন।’

‘‘মেসি এখানে এসেই বলেছিলেন, ‘আমি প্রতিদ্বন্দ্বিতা করতে এবং জিততে এসেছি।’ একটি উদাহরণ দিতে গেলে বলতে পারি, এফসি ডালাসের বিপক্ষে চতুর্থ গোল উদযাপন করে দলের সবাইকে মেসি বলেছিলেন, ‘চলো আমরা পঞ্চম গোল করতে পারি কিনা দেখি, দ্রুত বল ধরি।’ আর এমন মানসিকতা সবার জন্য দারুণ কাজ করে।’’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসটাটা মার্টিনোমিয়ামিমেজর লিগ সকারমেসিলিগ কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আগস্ট ২, ২০২৬

দ্রোহযাত্রায় যুক্ত হয় সকল শ্রেণি পেশার মানুষ

আগস্ট ২, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আলোচনা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT