মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি। বড় জয়ে ইন্টার মিয়ামি এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে। সেইসঙ্গে সাপোর্টাস শিল্ড শিরোপা উদযাপনে মেতেছিল আর্জেন্টাইন কিংবদন্তি ও ফ্লোরিডার ক্লাবটি। উদযাপন করতে গিয়ে সন্তানদের ঝগড়াও থামাতে হয়েছে বিশ্বজয়ী মহাতারকাকে।
দল ও পরিবারকে সঙ্গে নিয়ে সাপোর্টার্স শিল্ড নিয়ে উদযাপনে মেতেছিলেন মেসি। তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন ছেলে থিয়াগো, মাতেও ও চিরো। সেখানেই ঝগড়ায় লিপ্ত হন থিয়াগো ও চিরো। আর দুজনের ঝগড়া থামাতে হয়েছে মেসিকেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, থিয়াগো ও চিরো একে-অপরের মুখোমুখি দাঁড়িয়ে তর্ক করছে। মূলত মেসির হ্যাটট্রিক করা বলটি নিয়েই দুই ভাইয়ের তর্ক।
থিয়াগোর দাবি ছিল তার কাছ থেকে বলটি কেড়ে নিয়েছে চিরো। ফলে বল ফেরত চায় সে। তবে বড় ভাইয়ের কথায় পাত্তা না দিয়ে বল নিয়ে খেলতে শুরু করে দেয় চিরো। এরপর মেসির উদ্দেশে কিছু বলতে দেখা যায় থিয়াগোকে। বড় ছেলের কথা শুনে মেসি ছোট ছেলে চিরোকে বল দিয়ে দিতে বলেন। বাবার কথা শুনে একটু পর বিরক্তি নিয়েই হাতে না দিয়ে বড় ভাইয়ের দিকে বল ছুড়ে মারে চিরো। পরে সেই বল গিয়ে কুড়িয়ে নেয় থিয়াগো।
🤣Los HIJOS de MESSI se ‘pelean’ por un BALÓN…
… y aparece LEO para poner orden🤣
Vía ‘Fanbaseanakmessi’ pic.twitter.com/KfAraDHHmz
— El Chiringuito TV (@elchiringuitotv) October 21, 2024








