ফুটবল

মিয়ামির জয়, মেসির ৮৯৯তম গোল

মিয়ামির জয়, মেসির ৮৯৯তম গোল

লিওনেল মেসিকে হাতছানি দিচ্ছে নতুন এক মাইলফলক। রোববার ভোরে মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে মিয়ামি, গোল করে আর্জেন্টাইন মহাতারকা পৌঁছে গেছেন ৮৯৯তম গোলে। ৯০০ থেকে ১ দূরে!

ডিসির মাঠ এম এন্ড টি ব্যাংক স্টেডিয়ামে মেসির পাশাপাশি গোল করেছেন স্বদেশী সতীর্থ রদ্রিগো ডে পল। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন তাই বারিব।

ম্যাচে ১৭তম মিনিটে তেলাস্কো সেগোভিয়ার পাসে মেজর লিগ সকার চ্যাম্পিয়নদের লিড এনে দেন ডে পল। ২৫ মিনিটে মাতেও সিলভেত্তির অ্যাসিস্টে গোল করে ব্যবধান দিগুণ করেন মেসি। ৭৫ মিনিটে তাইয়ের গোলে ব্যবধান কমায় ডিসি।

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে আছে মিয়ামি। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে পয়েন্ট ৬। একই সমীকরণে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে রেডবুল নিউয়র্ক। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউইয়র্ক সিটি এফসি।

বিষয়:ইন্টার মিয়ামি ডিসি ইউনাইটেড মেজর লিগ সকার মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…