ফুটবল

নতুন আসর, নতুন শিরোপার পথ খুলছে মেসি-মিয়ামির?

মেসি মিয়ামিতে নতুন শিরোপার পথে এগিয়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি মিয়ামির জার্সি পরে মাঠে খেলছেন, তার চোখে লক্ষ্য স্থির, দর্শকরা পেছনে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছেন। তার আসার ফলে ক্লাবটির জন্য নতুন একটি আসর ও শিরোপার দ্বার উন্মোচিত হতে চলেছে। লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক কনমেবল মিয়ামিকে নিজেদের টুর্নামেন্টে আমন্ত্রণের কথা বিবেচনা করছে।

ইন্টার মিয়ামির জন্য নতুন আসরটি হবে কোপা লিবার্তোদোরেস। লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের সেরার আসরটিতে অংশগ্রহণ এতদিন বন্ধ ছিল মেজর লিগ সকার ক্লাবগুলোর জন্য। মিয়ামি কনমেবলের আসরে অংশ নিতে পারলে সেটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের ইতিহাসের প্রথম কোনো দল।

আর্জেন্টিনার স্পোর্টস টিভি চ্যানেল টিওয়াইসি বলছে, মেসি এবং তার সতীর্থরা অন্য একটি প্রতিযোগিতামূলক আসর খেলতে প্রস্তুত হচ্ছে, সেটি কোপা লিবার্তোদোরেস। ২০২৪ সালের আসরে তাদের আমন্ত্রণ জানানো যায় কিনা সেই আলোচনা চলছে কনমেবলে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিয়ে তাপিয়ে ‘লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন্স লিগ’ নামে পরিচিত টুর্নামেন্টটিতে খেলার জন্য টাটা মার্টিনোর শিষ্যদের আমন্ত্রণ জানিয়েছেন। মিয়ামি আমন্ত্রণ গ্রহণ করলে আসরটিতে অভিষেকের সুযোগ হবে মেসির।

তার আগে অবশ্য লিগস কাপের ফাইনালে ওঠা মিয়ামিকে এ সপ্তাহে শিরোপার জন্য লড়তে হবে। ৩৬ বর্ষী মেসির মিয়ামি খেলবে ন্যাশভ্যালির বিপক্ষে।

বিষয়:আর্জেন্টিনা ইন্টার মিয়ামি এএফএ তাপিয়া নর্থ আমেরিকা ন্যাশভ্যালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…