ফুটবল

কলকাতায় পা রেখেছেন বিশ্বজয়ী মেসি, যা যা করবেন ভারতে

আর্জেন্টিনার ফুটবল তারকা মেসি গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী ফুটবল তারকা মেসি আর্জেন্টিনার জার্সি পরে গোল উদযাপন করছেন, মাঠে খেলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি ভারতে এসেছেন। বহুল আকাঙ্ক্ষিত ‘গোট’ সফরে তিনটি শহরে পা রাখার কথা ছিল তার। পরে আরও একটি শহর হায়দরাবাদ যোগ হয় তার সফরের তালিকায়। ভারতের চার শহর সফরের জন্য শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কলকাতার মাটিতে পা রাখেন ৩৮ বর্ষী মহাতারকা।

১৪ বছর পর আবারও ভারতে পা রেখেছেন মেসি। ১৩ তারিখ কলকাতার সল্টলেক স্টেডিয়ামে, ১৪ তারিখ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং ১৫ তারিখ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আর্জেন্টাইন মহাতারকা। কলকাতায় মেসি লেক টাউনের কাছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে তাঁর ৭০ ফুট উঁচু ভাস্কর্য ভার্চুয়ালি উন্মোচন করবেন। এরপর তিনি সল্টলেক স্টেডিয়ামে (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন) যাবেন।

সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর উপস্থিতিতে তাঁর সংবর্ধনায় থাকবেন। কলকাতায় বলিউড সুপারস্টার শাহরুখ খানও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেমির সাথে হাত মেলানো বা ছবি তোলার জন্য প্রায় ১০ লাখ টাকা করে খরচ করতে হবে ভক্তদের। সেখানে যাবতীয় কার্যক্রম শেষে দুপুর ২টার দিকে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা করবেন।

১৪ ডিসেম্বর মেসি হায়দরাবাদে যাওয়ার পর একটি সংবর্ধনা অনুষ্ঠান এবং সংবাদ সম্মেলনে অংশ নেবেন। এরপর ইনডোরে একটি ম্যাচ খেলবেন। সেখান থেকে চলে যাবেন মুম্বাইয়ে। মুম্বাইয়ে একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও চ্যারিটি ডিনার থাকবেন আটবারের ব্যালনি ডি’অর জয়ী।

এরপর ১৫ ডিসেম্বর নয়াদিল্লি হবে তার সফরের শেষ দিন। সেখানে একটি ব্যবসায়িক কনক্লেভ এবং দাতব্য অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর নয়াদিল্লি থেকে সরাসরি দেশের উদ্দেশ্যে রওনা করবেন বিশ্বজয়ী মেসি।

বিষয়:কলকাতা গাঙ্গুলি দিল্লি ভারত মমতা মুম্বাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…