ফুটবল

‘ব্যর্থতা’ শব্দটি বড্ড কড়া, হেরে বলছেন মেসিদের কোচ

‘ব্যর্থতা’ শব্দটি বড্ড কড়া, হেরে বলছেন মেসিদের কোচ

মেজর লিগ সকার কাপে টানা দুই ম্যাচ হেরে প্লে অফ থেকে বিদায় নিয়েছে লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে টানা হেরে এবং প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কলম্বাস ক্রু’র বিপক্ষে ১-০ গোলের নাটকীয় হারে আসর থেকে ছিটকে গেছে লিওনেল মেসির দল। তবে ঘটনাটি ফুটবলে অহরহ ঘটে। এ বিষয়টিকে ইন্টার মিয়ামির কোচ ক্রিস্টিয়ান গঞ্জালেজ ব্যর্থতা হিসেবে মানতে চান না। 

পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও দলের হার এড়াতে পারেননি ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসি; ম্যাচে তিনি দুটি শট নিলেও কোনো গোল বা অ্যাসিস্টের দেখা পাননি। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য সমতায় থাকার পর ম্যাচটি টাইব্রেকারের দিকে এগোচ্ছিল। ঠিক তখনই, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সান্তিয়াগো রদ্রিগেজের করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্বাগতিক কলম্বাস ক্রু।

ইন্টার মিয়ামির আসর থেকে বিদায়ে হতাশ কোচ গঞ্জালেজ বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমি সবার মতো হতাশ এবং দুঃখিত। তবে ফুটবলে এটি হয়ে থাকে এবং আমাদের মাথা উঁচু রাখতে হবে। বিষয়টা এমনই। বিশ্বের সেরা খেলোয়াড় (মেসি) দলে থাকা সত্ত্বেও যখন আপনি এই পর্যায়ে এসে হেরে যান, তখন সবার মুখে ‘ব্যর্থতা’ শব্দটি আসাটা স্বাভাবিক।’

‘তবে আমি আবারও বলছি: কোনো প্রচেষ্টাই না থাকলে ‘ব্যর্থতা’ শব্দটির অর্থ সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। এটি কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের নাম বা পরিচয়ের বিষয় ছিল না, বরং পারফরম্যান্সের বিষয় ছিল। আমার মনে হয়, দুর্ভাগ্যজনকভাবে বিদায় নিলেও, আজ দল ভালো খেলেছে।’

প্রথম লেগ ছিল মিয়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে, যেখানে কলম্বাসের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল তারা। মূলত প্লে-অবের প্রথম রাউন্ডে দুই দলের তিন লেগে খেলা হয়। তবে সে ক্ষেত্রে উভয় দলকে প্রথম ও দ্বিতীয়টির মধ্যে একটি করে লেগ জেতা লাগবে। কিন্তু একই দল যদি প্রথম দুই লেগ জিতে যায়, তাহলে সেই ক্লাবটি কনফারেন্স সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। সেসময় তৃতীয় লেগের খেলা আর মাঠে গড়ায় না। ফলে প্রথম দুই লেগ হারায় বিদায় নিল মিয়ামি।

বিষয়:ইন্টার মিয়ামি এমএলএস কলম্বাস গঞ্জালেজ মিয়ামি লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…