চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মেসি-বুসকেটসের সতীর্থ হলেন আলবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বার্সেলোনার দুই সাবেক লিওনেল মেসি ও সার্জিও বুসকেটসের সঙ্গে আগেই চুক্তি সেরেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। এবার তাদের সঙ্গী হলেন আরেক বার্সা সাবেক জর্ডি আলবা। এক এক করে বার্সা তারকাদের আগমনে মিয়ামি এখন যেন কাতালানদের ‘সাবেক ভার্সন’।

আলবার চুক্তির ব্যাপারটি মিয়ামি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ক্লাবের সভাপতি হোর্হে মাস নিশ্চিত করেছেন। মাস বলেছেন, ‘আলবার সঙ্গে চুক্তির ব্যাপারে আমাদের কথা হয়েছে। চুক্তির সবকিছুই তিনি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। কয়েকদিনের মধ্যেই দলে যোগ দেবেন।’

গত মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছেন স্পেনের অধিনায়ক আলবা। আসছে মৌসুমে সৌদি আরবের প্রো লিগ বা স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার কথা আলোচনায় থাকলেও শেষপর্যন্ত মেসি-বুসকেটসদের সঙ্গে মিয়ামিতে নাম লেখালেন ৩৪ বর্ষী তারকা।

কাতালানদের হয়ে ১১ বছরের ক্যারিয়ারে আলবা জিতেছেন সম্ভাব্য সব শিরোপাই। খেলেছেন সাড়ে চারশর বেশি ম্যাচ। বার্সার হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, ৬টি লা লিগা, ৫টি কোপা ডেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ ও ১টি উয়েফা সুপার কাপ জিতেছেন অভিজ্ঞ লেফট-ব্যাক।

লিওনেল মেসি যোগ দেয়ার পর ইউরোপ থেকে মেজর লিগ সকারের দিকে আগ্রহ বাড়ছে খেলোয়াড়দের। ২০১৪-২০২০ সাল পর্যন্ত বার্সায় খেলা লুইস সুয়ারেজকেও দলে টানতে আগ্রহ প্রকাশ করছে ডেভিড বেকহ্যামের ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএলএসবার্সেলোনাবুসকেটসমিয়ামিমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT