চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি জানালেন, ক্যারিয়ারের পছন্দের গোল কোনটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২৩, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসি জানালেন, ক্যারিয়ারের পছন্দের গোল কোনটি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝলমলে ক্যারিয়ারে লিওনেল মেসি সবমিলিয়ে গোল করেছেন ৮৬০টি। এরমধ্যে হেডে বল জালে পাঠিয়েছেন কেবল ২৮বার। বিপরীতে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর হেডে গোল ১৫৪টি। এটা স্পষ্ট যে আর্জেন্টাইন কিংবদন্তি হেডে গোল করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু প্রিয় গোল হিসেবে বাছাই করলেন বার্সেলোনায় হেডে করা একটি গোলকেই।

২০০৯ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলটি করেছিলেন মেসি। ম্যাচের ৭০ মিনিটে ডানপ্রান্তে বক্সের কাছাকাছি জায়গা থেকে ক্রস করেন জাভি হার্নান্দেজ। লাফিয়ে উঠে হেডে বল জালে পাঠান মেসি। সেই গোলে ২-০তে এগিয়ে যায় বার্সেলোনা এবং শেষে চ্যাম্পিয়ন্স লিগও জিতে নেয়।

গোলটিকে নিজের প্রিয় হিসেবে বেছে নেয়ার ব্যাখ্যায় ৩৭ বর্ষী মেসি বলেছেন, ‘আমার অনেক গোল আছে যেগুলো সম্ভবত এই গোলের চেয়ে অনেক সুন্দর এবং অনেকবেশি মূল্যবান। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে করা ওই হেডারটিই আমার সব সময়ের পছন্দের।’

🚨Breaking: Lionel Messi chooses his goal in the 2009 Champions League final against Manchester United as the best goal of his career 🐐⚽

pic.twitter.com/o5cwMdF71D

— MC (@CrewsMat10) May 22, 2025

Banglabid

মেসি গোলটি বেছে নিয়েছেন ইন্টার মিয়ামি ফাউন্ডেশনের নেতৃত্বে ‘গোল ইন লাইফ’ নামের দাতব্য কাজের জন্য। গোলটিকে এখন চিত্রকর্মে রূপ দেয়া হবে এবং সেই চিত্রকর্মকে দাতব্য কাজের জন্য নিলামে তোলা হবে।

গোলের চিত্রকর্মে মেসি এবং শিল্পী রেফিক আনাদোলের স্বাক্ষরও থাকবে, যা ১১ জুন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে নিউইয়র্কে উন্মোচন করা হবে। নিলাম শেষ হবে ১১ জুলাই।

Reneta

নিলাম নিয়ে মেসি বলেছেন, ‘আমি জানি রেফিকের কাজ কতটা বিশেষ। আমরা মিয়ামিতে দেখা করছিলাম এবং এখন সে কীভাবে এই গোলটিকে, খেলার মুহূর্তটিকে একটি অনন্য শিল্পকর্মে রূপ দিতে পারে সেটি আবিষ্কার করা রোমাঞ্চকর ব্যাপার হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাভিবার্সেলোনামিয়ামিমেসিরেফিক আনাদোললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT