চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও একটি পুরস্কার হাতে মেসি, পূরণ করেছেন ‘সব স্বপ্ন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
লিও মেসি মারকা অ্যামেরিকা অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সকল শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৪৬টি ট্রফি জয়ের স্বীকৃতি হিসেবে তার হাতে তুলে দেয়া হল স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার ‘আমেরিকা লেজেন্ড’ পুরস্কার। ক্যারিয়ারে যত স্বপ্ন দেখেছিলেন তার চেয়ে বেশি পূরণ হয়েছে, বলছেন কিংবদন্তি।

মার্কার হিসাবে এখন পর্যন্ত ৪৬টি ট্রফি জয়ের পাশাপাশি ৫৬টি ব্যক্তিগত পুরস্কার জিতেছেন মেসি। তবে ইএসপিএনের তথ্য, আর্জেন্টাইন মহাতারকার মোট ট্রফিসংখ্যা ৪৮টি।

সম্মাননা পুরস্কার হাতে নিয়ে ৩৭ বর্ষী মেসি বলেছেন, ‘আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পেরেছি। ছোটবেলায় যতটা স্বপ্ন দেখেছিলাম তার চেয়ে অনেকবেশি অর্জন করতে পেরেছি। ঈশ্বর আমাকে তা দিয়েছেন। একজন খেলোয়াড় হিসেবে সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করতে পেরেছি বিশ্বকাপ জিতে, এরচেয়ে বড় আর কী হতে পারে।’

Banglabid

‘অনেক শিরোপা জিতেছি। ক্যারিয়ের প্রায় পুরো সময় ধরে খেলা বার্সা এবং প্যারিসে অনেক শিরোপাই জিতেছি। এমনকি এখনও অনেককিছু অর্জনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছি।’

ইন্টার মিয়ামিতে নিজের লক্ষ্য নিয়ে মেসি বলেছেন, ‘অবসর নিতে এখানে আসিনি। শিরোপা জয়ের মধ্য দিয়ে এই দলটিকে বড় করতেই আমরা এখানে এসেছি। আমরা যেভাবে দলটির হয়ে খেলছি আশা করছি শিরোপার কাছাকাছি আছি।’

২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা সে প্রসঙ্গে মেসি বললেন, ‘কোনকিছু নিয়ে আমি আগেই সিদ্ধান্ত নিতে পারি না। এখন পর্যন্ত ফুটবল উপভোগ করার চেষ্টা করি। সময় এলে এটি (বিশ্বকাপ) নিয়েও ভাবব। এখন যেভাবে খেলছি, তাতে আমি বেশ খুশি এবং একই পারফরম্যান্স ধরে রাখতে চাই। এখনো বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ধরে ধরে ভালো থাকার চেষ্টা করছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘আমেরিকা লেজেন্ডবার্সেলোনামার্কামিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT