ফুটবল

বার্সেলোনায় মেসির বাড়িতে চুরির চেষ্টা

আধুনিক বিলাসবহুল বাড়ির দৃশ্য, সুন্দর ল্যান্ডস্কেপ সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় মেসির বাড়ির আধুনিক ও বিলাসবহুল বাড়ির ছবি, সুন্দর ল্যান্ডস্কেপ ও বিশাল আঙ্গিনা সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেসির বর্তমান ঠিকানা প্যারিস। পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই পরিবার নিয়ে থাকছেন সেখানে। সে কারণে মেসির বার্সেলোনার বাড়িটি ফাঁকা থাকেই বলা চলে। অবকাশ যাপনে মেসি যান পুরাতন ঠিকানায়। এবার সে বাড়িতে ঢুকেই চুরির চেষ্টা করেছেন দুই অজ্ঞাতনামা ব্যক্তি।

স্পানিশ একটি গণমাধ্যমে বিষয়টি জানা যায়। বার্সেলোনার কাস্তেলদেফেস অঞ্চলে অবস্থান মেসির বাড়ির। গত বৃহস্পতিবার সকালে দুই অজ্ঞাতনামা ব্যক্তি বাড়ির সীমানায় প্রবেশ করেন। বাগানের ভেতর দিয়ে গিয়ে বাসার কাছাকাছি যান তারা। দরজা ও জানালা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হন তারা।

পরে গ্যারাজ দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন দুই চোর। তবে পুলিশ আসার আগেই পালিয়ে যেতে সক্ষম হন। মেসির বাসার সিসি ক্যামেরায় দুই চোরের আসা-যাওয়ার ভিডিও ধরা পড়েছে। কিন্তু কালো হুডি পরে থাকায় তাদের চেহারা দেখা যায়নি।

কাতালান ক্লাব বার্সেলোনায় ২১ বছর কেটেছে মেসির। ক্যারিয়ারের বেশির ভাগ সাফল্যওে ক্লাবটির হয়ে। বার্সার মাঠ ন্যু ক্যাম্প থেকে প্রায় ২০ কিলোমিটার দূরত্বে মেসির বাড়ি। বিলাসবহুল বাড়িটিতে রয়েছে ফুটবল খেলার মাঠ, সুইমিং পুলসহ আরও অনেক কিছু। এমনকি মেসির বাসার ওপর দিয়ে উড়োজাহাজ যেতে রয়েছে নিষেধাজ্ঞা।

বিষয়:পিএসজি বার্সেলোনা মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…