ফুটবল

মেসির নতুন চমক, বাজারে আনছেন হাইড্রেশন পানীয়

ব্যবসায়িক আলোচনা করছে কারখানার কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কারখানার অভ্যন্তরে তিনজন কর্মী আলোচনা করছে, সবাই নিরাপত্তা পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফুটবল ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই অর্জন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষবেলায় এসে এবার ফুটবলের বাইরেও মনোযোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী। আগের ব্যবসার সঙ্গে নতুন আরেকটি পণ্যের নাম লিখিয়েছেন ৩৬ বর্ষী মহাতারকা। হাইড্রেশন ড্রিংক বা জলযোজন পানীয় আনছেন বাজারে।

ইতিমধ্যেই বেশকিছু ব্যবসার সঙ্গে জড়িত আছেন মেসি। পাশাপাশি এবার বাজারে আনতে চলেছেন হাইড্রেশন ড্রিংকটি। আগামী ২৪ জুন পানীয়টি বাজারজাত করা হবে। শুরুতে পাওয়া যাবে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায়।

গত বুধবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্টে নিজের পানীয় বাজারে আনার ব্যাপারে বিস্তারিত জানান মেসি। পোস্টের ভিডিওতে মেসি ও সহধর্মিণী আন্তোনেল্লা রোকুজ্জোকে দেখা যায় একটি পানীয় প্রস্তুতকারক কারখানা পরিদর্শন করতে।

ভিডিওতে মেসি বলেছেন, ‘আমরা নিজেদের হাইড্রেশন ড্রিংকটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। কারণ, হাইড্রেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিকঠাক হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।’

 

View this post on Instagram

 

A post shared by Leo Messi (@leomessi)

পণ্যের নাম এখনও ঠিক না করলেও বাজারে পানীয় আনার কথা গত মার্চেই জানিয়েছিলেন মেসি। সেসময় বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার খবরও জানান। মেসি তখন বলেছিলেন, ‘বিষয়টি নিয়ে বেশ রোমাঞ্চিত। আমি একজন মালিক হিসেবে বিনিয়োগ করেছি। এমনকিছু আগে কখনোই করিনি।’

 

বিষয়:আর্জেন্টিনা ইন্টার মিয়ামি কানাডা মেসি যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…