চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উরুগুয়ের তরুণদের ‘আচরণ’ শিখতে বললেন মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
উরুগুয়ের ফুটবল দলের খেলোয়াড়রা জেতার পর উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচে আকর্ষণ ছিল বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা। খেলা শুরুর কিছু সময়ের মধ্যেই অবশ্য ঘটেছে অপ্রত্যাশিত কিছু। ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুদল। এমন ঘটনা স্বাভাবিক হলেও প্রতিপক্ষের অশ্লীল অঙ্গভঙ্গি মেনে নিতে পারেননি কিংবদন্তি মেসি। উরুগুয়ের তরুণ খেলোয়াড়দের ‘আচরণ’ শিখতে বলছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

বুয়েন্স আয়ার্সে শুক্রবার পূর্ণশক্তির দল নিয়ে নেমে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা পরাজয় এড়াতে পারেনি। লিওনেল স্কালোনির শিষ্যরা উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে। ১৪ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেয়েছে মেসিবাহিনী।

ম্যাচে ফাউলের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন উরুগুয়ের ২২ বর্ষী ম্যানুয়েল উগার্তে। ফাউল নিয়ে ও উরুগুয়ের শরীরনির্ভর খেলায় আর্জেন্টাইন অধিনায়ক মেসির আপত্তি না থাকলেও অশ্লীল অঙ্গভঙ্গিতে বিরক্ত হয়েছেন।

Banglabid

ম্যাচ শেষে ৩৬ বর্ষী মেসি বলেছেন, ‘বাছাইপর্বের ম্যাচে এমন হওয়াটা স্বাভাবিক। উরুগুয়ের বিপক্ষে সবসময়ই এমন হয়। এগুলো ম্যাচেরই অংশ। আমি আসলে অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে যা ভাবছি, তা বলতে চাচ্ছি না। তবে প্রতিপক্ষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তাদের সিনিয়রদের কাছে শিখতে হবে। এই ক্ল্যাসিকোয় সবসময় আক্রমণাত্মক আবহ থাকে, কিন্তু সেটা শ্রদ্ধার সঙ্গে। তাদের আরও কিছু শিখতে হবে।’

কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর এটিই আর্জেন্টিনার প্রথম পরাজয়। হারের পরও ১২ পয়েন্ট নিয়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই টেবিলের শীর্ষেই আছে। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে উরুগুয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউগার্তেউরুগুয়েবিশ্বকাপ বাছাই-২০২৬মেসিলিড স্পোর্টসসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের মৌলিক গান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এম শহীদুল করিম (সংগৃহীত)।

দুই দেশের সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় জয়: শান্ত

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT