চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমর্থকদের ‘বিদায়’ বললেন মেসি, বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত এখনও নেননি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়াম ভাসছিল আবেগ আর উদযাপনে। লিওনেল মেসি- আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অমলীন প্রতীক, বিশ্ব ফুটবল রূপকথার এক অবিস্মরণীয়  চরিত্র, স্বদেশের মাঠে সম্ভাব্য ‘শেষবারের’ মতো নেমেছিলেন জাতীয় দল জার্সিতে। সঙ্গী ছিল কিছু প্রশ্নও; আমেরিকা, কানাডা ও ম্যাক্সিকোয় হতে চলা ২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা সেটি নিয়ে এখনও যে সিদ্ধান্ত নেননি কিংবদন্তি মেসি।

এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার ভোরে ভেনেজুয়েলাকে ৩-০তে হারিয়েছে আর্জেন্টিনা। মেসি করেছেন দুই গোল। জাতীয় দল জার্সিতে দেশের মাটিতে মেসির প্রথম ম্যাচ ছিল ২০ বছর আগে এ স্টেডিয়ামেই। ৯ অক্টোবর, ২০০৫ সালে। সেটিও ছিল বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ। ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে খেলবেন না মেসি।

এদিন সমর্থকদের ধন্যবাদ ও বিদায় জানিয়ে মেসি বলেছেন, ‘এখানে এভাবে শেষ করার স্বপ্ন দেখেছি সবসময়। নিজের দেশে, নিজের মানুষদের সঙ্গে নিয়ে এটার স্বপ্ন ছিল অনেক আগে থেকেই। অনেক আবেগ কাজ করছে। মাঠে অনেককিছুর ভেতর দিয়ে গিয়েছি। নিজের মানুষদের সামনে আর্জেন্টিনায় খেলাটা সবসময়ই আনন্দের। বছরের পর বছর আমরা ম্যাচগুলো এভাবেই উপভোগ করছি। এখানে এভাবে শেষ করতে পেরে ভালো লাগছে, যেটা স্বপ্ন দেখেছি সবসময়।’

‘অনেক বছর ধরে অনেককিছুই বলা হয়েছে। কিন্তু আমি সব ভালো স্মৃতি নিয়েই থাকব। এই দলটা যা কিছু ভালো করার চেষ্টা করেছে, তার সবকিছুই, সুন্দর এক সময় পার করেছি আমরা। আজ ছিল পয়েন্টের জন্য (প্রতিযোগিতামূলক) শেষ ম্যাচ।’

২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কিনা এমন প্রশ্নও আসে বিশ্বজয়ীর সামনে। তিনি বলেছেন, ‘একই কথা, যেটা এর আগেও বলেছি বিশ্বকাপ নিয়ে, মনে হয় না আরেকটি খেলতে পারব। কারণ আমার বয়স। বড় যুক্তিটা হল, আমি কুলিয়ে উঠতে পারব না। কিন্তু আর বেশি দিন তো নেই। আমি এই বিশ্বকাপে খেলার প্রেরণা পাচ্ছি। যেটা এর আগেও বলেছি, আমি দিন ধরে ধরে এবং ম্যাচ ধরে ধরে এগোই।’

‘দিন ধরে ধরে এগিয়ে ভালো থাকা এবং নিজের সঙ্গে সৎ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো অনুভব করলে খেলা উপভোগ করি। ভালো না লাগলে করি না। তাই ভালো না লাগলে সেখানে (বিশ্বকাপে) না থাকাটাই আমার পছন্দ। দেখা যাক কী হয়, বিশ্বকাপে খেলা নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। আগে এমএলএস মৌসুম শেষ করব। এরপর প্রাক-মৌসুম পাবো এবং ছয় মাস সময় বাকি থাকবে। দেখা যাক কী হয়। আশা করি ২০২৬ সালের প্রাক-মৌসুমটা ভালো কাটবে এবং এমএলএসের মৌসুম। তারপর সিদ্ধান্ত নেব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাবুয়েন্স আয়ার্সমার্টিনেজমিয়ামিমেসিলিড স্পোর্টসস্কালোনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT