চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল উঁচিয়ে প্রতিবাদ মেসির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরপরই জয়সূচক গোলটি করেন প্যারাগুয়ের ওমর আলদেরেতে। দুটি হলুদ কার্ড দেখে মাঠ থেকে প্রধমার্ধেই বিদায় নেয়ার কথা ছিল প্যারাগুয়ে তারকার। ফাউলের বিষয়গুলো দেখেও এড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান রেফারি আন্দারসন দারঙ্কো। এমন অভিযোগই আর্জেন্টিনার। রেফারিকে তাই আঙুল উঁচিয়ে শাসানোর ঢংয়ে মাঠেই কড়া প্রতিবাদের মুখে ফেলেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচের ৩৩ মিনিটে বাজে একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ওমর আলদেরেতে। চার মিনিট পর আবারও ফাউল করেন এ ডিফেন্ডার, এবার শিকার মেসি। আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরাল দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি রেফারি দারোঙ্কো। ব্যাপারটা মোটেও ভালো লাগেনি মেসির। বিরতির সময় মাঠে রাগ প্রকাশ করে তিনি। আঙুল তুলে রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় মেসিকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও ক্ষোভ প্রকাশ করেন কোচ লিওনেল স্কালোনি। রেফারিংয়ের মান সম্পর্কে বলছেন, ‘অনেককিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

প্যারাগুয়ের আসুনসিওনের ডিফেন্সর্স দেল চাকো স্টেডিয়ামে শুক্রবার ভোরে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ ব‍্যবধানে হেরেছে ৭০ শতাংশের বেশি বল পজিশন ধরে রাখা আর্জেন্টিনা। চলতি বাছাইয়ে তাদের তৃতীয় হার। অবশ্য ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে লাতিন টেবিলের শীর্ষেই আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনামেসিরেফারিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT